Home » KL Rahul: টাকা বা অধিনায়কত্ব নয়, নতুন দলে এই দুটি পেলেই খুশি রাহুল

KL Rahul: টাকা বা অধিনায়কত্ব নয়, নতুন দলে এই দুটি পেলেই খুশি রাহুল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ নভেম্বরঃ আইপিএলে বিভিন্ন দলে খেলার অভিজ্ঞতা রয়েছে কেএল রাহুলের। তবে তারমধ্যে লখনউ সুপার জায়ান্টের অধ্যায় তিনি দ্রুত ভুলতে চাইবেন। গত মরশুমে দলের ধারাবাহিক ব্যর্থতার দায় তাঁকে নিতে হয়েছিল। প্রকাশ্যে রাহুলকে কথা শোনাতেও ছাড়েননি দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ক্রিকেটারের প্রতি ফ্র্যাঞ্চাইজি মালিকের আচারণে ক্ষুব্ধ হয়েছিল ক্রিকেট মহল। আগামী মরশুমের জন্য প্রত্যাশিতভাবেই রাহুলকে ধরে রাখেনি গোয়েঙ্কার দল। ফলে জাতীয় দলের ক্রিকেটার নাম লিখিয়েছেন মেগানিলামে। কোন দলে আগামী মরশুমে তিনি খেলতে চান, নিজেই জানালেন রাহুল।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, “আইপিএলে সেরা সময় উপভোগ করেছি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ওটাই আমার ঘর। ঘরে কাটানোর জন্য আপনি অনেকটা সময় পাবেন। চিন্নস্বামী স্টেডিয়াম আমি খুব ভাল চিনি। কারণ আমি সেখানে খেলেই বড় হয়েছি।” প্রসঙ্গত, রাহুলের জন্ম বেঙ্গালুরুতে। কোহলিদের দলে ফিরতে চান কিনা প্রশ্ন করা হলে রাহুল জানিয়েছেন, “অবশ্যই বেঙ্গালুরু আমার ঘর। সেখানকার লোকজন আমাকে স্থানীয় কন্নড় ছেলে হিসেবে চেনেন। সেখানে ফেরার সুযোগ পেলে অবশ্যই ভাল লাগবে।” তারপরে যদিও রাহুল স্মরণ করিয়ে দেন যে এটা মেগানিলাম।  কোন ক্রিকেটার কোন দলে যাবেন সেটা তাঁদের উপর সবটা নির্ভর করে না।

 আরও পড়ুনঃ Lionel Messi: কেন মেসি ও আর্জেন্টিনার জার্সিতে আপত্তি প্যারাগুয়ের?

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy: “পার্থে ওপেন করা সহজ হবে না…” বর্ডার-গাভাস্কার ট্রফির আগে যশস্বীকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন অজি অধিনায়ক

আরও পড়ুনঃ Mayor Cup 2024-25: ইডেনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল মেয়র কাপ

আগামী মরশুমেও সম্ভবত বিরাট কোহলিকে অধিনায়ক রাখতে চলেছে আরসিবি। সাক্ষাৎকারে কেএল রাহুল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অধিনায়কত্বের প্রতি তাঁর লোভ নেই। তিনি বলেন, “আমি কখনই গিয়ে অধিনায়কত্ব চাইব না। এটা আমার জন্য বড় বিষয় নয়। আপনি যদি মনে করেন আমার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং গত দিনগুলিতে আমি যেভাবে দলকে পরিচালনা করেছি সেটা যদি আপনার ভাল লাগে তা হলে এই কাজ করতে আমি রাজি।” টাকা বা অধিনায়কত্বের প্রতি তাঁর যে বিশেষ টান নেই স্পষ্ট করে দিয়েছেন রাহুল। তবে নতুন দলে দুটি বিষয় তিনি চান। প্রথমটা, সাজঘরে স্বাস্থ্যকর পরিবেশ। এবং দ্বিতীয়টা হল ভালবাসা ও সমীহ।

About Post Author