Home » Shootout: ভোটের দিন সকালেই শুটআউট ভাটপাড়ায়, মৃত তৃণমূল নেতা

Shootout: ভোটের দিন সকালেই শুটআউট ভাটপাড়ায়, মৃত তৃণমূল নেতা

সময় কলকাতা, ১৩ নভেম্বর: ভোট শুরু হতেই গুলির বর্ষণ ভাটপাড়ায়। বুধবার রাজ্যের ছয় বিধানসভা আসনে চলছে উপনির্বাচন, তারমধ্যেই ভাটপাড়ায় খুন রুলিং পার্টির নেতা। গুলিবিদ্ধ নেতাকে দ্রুত নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। ভোট পরিস্থিতিতে এমন চাঞ্চল্যকর ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। ঘটনার পর ভাটপাড়ায় যান পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি ঘেরাটোপ।

আরও পড়ুন: বাংলাদেশের ঘটনার প্রতিবাদে কলকাতায় হবে মহামিছিল! রায় দিল আদালত

পুলিশ সূত্রে খবর, মৃত নেতার নাম অশোক সাউ। তিনি ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি। ভাটপাড়ায় একটি চায়ের দোকানে বসে ছিলেন অশোক। সেই সময় ৭-৮ জনের একটি দুষ্কৃতী দল হামলা চালায়। কয়েক রাউন্ড গুলির পর বোমাও ছোড়া হয় বলে দাবি।  দোকানে ঢুকে প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে গুলি করে দুষ্কৃতীরা। তাঁর দেহে চারটি গুলি লাগে  বলে জানা গিয়েছে। বর্তমানে কোনও পদে ছিলেন না বলেই দলীয় সূত্রে খবর। মর্মান্তিক এই ঘটনায় নেপথ্যে তৃণমূলই আছে বলে অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম। হামলাটির পিছনে বিজেপি নেতা অর্জুন সিং থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন বারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক।

আরও পড়ুন: বিশ্বের সিংহভাগ মানুষের মত আপনার শরীরে বাসা বাঁধেনি তো অজানা এই রোগ?

ঘটনার সময় যে চায়ের দোকানে বসেছিলেন মৃত বিজেপি নেতা, সেখানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানালেন, “অশোক প্রতিদিন চা খেতে আসত, আজও এসেছিল। হঠাৎ বাইরে থেকে গুলির শব্দ আসতে থাকে। তিনজন এসে অশোকের ওপর গুলি চালায়। দোকানের ভিতরেও বোমা ছোড়া হয়। দুষ্কৃতীরা দোকানের ভিতরে ঢুকে আসে। আমরা ভয়ে প্রাণ বাঁচিয়ে পালাই।”

About Post Author