স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ নভেম্বরঃ মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক বাংলার। প্রথম দিনে দলের ব্যাটারদের ব্যর্থতায় ২২৮ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। শাহবাজ আহমেদ ছাড়া কোনও ব্যাটার উল্লেখযোগ্য রান পাননি। রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে একশোর বেশি রান তুলে নেয় মধ্যপ্রদেশ। দ্বিতীয় দিনে একাই ম্যাচের রং পরিবর্তন করে দিলেন মহম্মদ শামি। একাই তুলে নিলেন চার উইকেট। তাঁর দাপটে দ্বিতীয় দিনে তাঁকে সামলাতে হিমশিম খেতে হল শুভম মিশ্রাদের। মাত্র ১৬৭ রানে শেষ হয়ে যায় তাঁদের ইনিংস। রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৭০ রান তুলেছে বাংলা। পিচে রয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায় ও ঋদ্ধিমান সাহা। দিনের শেষে বাংলা এগিয়ে রয়েছে ২৩১ রানে।

দিনের শুরুতে বাংলার বোলারদের উপর চাপ তৈরি করেন শুভ্রাংশু সেনাপতি ও রজত পাতিদার জুটি। তাঁরা পিচে আরও কিছুক্ষণ থিতু হলে চাপ বাড়ত বাংলার। কিন্তু দিনের শুরুতেই এই দুই ব্যাটারকে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরান সূরয সিন্ধু জয়সওয়াল। বাংলার হয়ে বাকি কাজটা করলেন শামি ব্রাদার্স। তাঁদের আগুনে বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হলেন মধ্যপ্রদেশের ব্যাটাররা। দ্বিতীয় দিনে ন’ওভার হাত ঘুরিয়ে চার উইকেট নিলেন শামি। প্রথম দিনে মধ্যপ্রদেশের একটি উইকেট নিয়েছিলেন শামির ভাই কাইফ। দ্বিতীয় দিন আরও একটি উইকেট নিলেন তিনি। ১৬৭ রানে শেষ হয় মধ্যপ্রদেশের ইনিংস।
আরও পড়ুনঃ Kylian Mbappe: ফ্রান্স শিবিরে কোচের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, সতীর্থকে পাশে পেলেন এমবাপ্পে
আরও পড়ুনঃ KL Rahul: টাকা বা অধিনায়কত্ব নয়, নতুন দলে এই দুটি পেলেই খুশি রাহুল
আরও পড়ুনঃ Mayor Cup 2024-25: ইডেনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল মেয়র কাপ
৪১ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা। যদিও ইনিংসের শুরুটা ভাল হয়নি। তিন নম্বর ওভারে ফেরেন ওপেনার শুভম দে। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন দুই সুদীপ। দুজনেই ফিরলেন ৪০ রান করে। শুরুটা ভাল করেও বড় রান পেলেন না অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। ফিরলেন ১৯ রানে। প্রথম ইনিংসের নায়ক শাহবাজ আহমেদ ফিরলেন মাত্র তিন রানে। সেখান থেকে দলের হাল ধরেন ঋত্বিক চট্টোপাধ্যায় ও ঋদ্ধিমান সাহা। ৩৭ রানের জুটি গড়ে খেলছেন দুজনে। ঋত্বিক ৩৩ রান ও ঋদ্ধি ২১ রানে অপরাজিত রয়েছেন। যা পরিস্থিতি তাতে তৃতীয় দিনে পুরো পয়েন্টের আশা করতেই পারে বাংলা দল।


More Stories
পন্থের নয়া কীর্তি
বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট
স্টেইনকে টপকালেন স্টার্ক, ৪০০ উইকেট ক্লাবের মাইলফলকের ইতিহাসে নতুন সংযোজন