স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ নভেম্বরঃ ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন ও বর্তমান অধিনায়কের বিরুদ্ধে তোপ দাগলেন বিশ্বনাথ স্যামসন। সম্পর্কসূত্রে তিনি ভারতের জাতীয় দলের ক্রিকেটার সঞ্জু স্যামসনের বাবা। তাঁর বাক্যবাণ থেকে রেহাই পেলেন না ভারতের দু’বারের বিশ্বজয়ী অধিনায়কও।

প্রায় এক দশক আগে জাতীয় দলের হয়ে অভিষেক হয় কেরালার উইকেটরক্ষক ব্যাটারের। তারপর থেকে নিয়মিত আইপিএলে রান পেলেও জাতীয় দলে তিনি ব্রাত্য ছিলেন। সমাজমাধ্যমে যা নিয়ে অনেক চর্চা হয়েছে। সঞ্জু স্যামসনের অনুগামীরা অসন্তোষ প্রকাশ করতেন। কিন্তু এ বার ঘটে গেল বিরল ঘটনা। ক্রিকেটারের বাবা ব্যাট ধরলেন ছেলের হয়ে। শুধু তাই নয় নিশানা করলেন ভারতের দুই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিকে। শুধু তাই নয় টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক রোহিত শর্মাও তাঁর আক্রমণ থেকে রেহাই পাননি। বিশ্বনাথ স্যামসন জাতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কেও নিশানা করেছেন। কী বলেছেন বিশ্বনাথ?
আরও পড়ুনঃ Ranji Trophy 2024: শামির দাপটে মধ্যপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ বাংলা
আরও পড়ুনঃ Kylian Mbappe: ফ্রান্স শিবিরে কোচের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, সতীর্থকে পাশে পেলেন এমবাপ্পে
আরও পড়ুনঃ Lionel Messi: কেন মেসি ও আর্জেন্টিনার জার্সিতে আপত্তি প্যারাগুয়ের?
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমার ছেলের কেরিয়ারের ১০ বছর নষ্ট করেছেন তিন চারজন। ধোনিজি, কোহলিজি ও রোহিতজি ওর উপর ভরসা করতে পারেননি। প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ও নয়। সঞ্জুকে নিয়মিত সুযোগ দেননি তাঁরা।” বিশ্বনাথের এই মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি জাতীয় দলের হয়ে আফ্রিকা সফরে রয়েছেন সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শতরান করেছেন। যদিও তারপর দুটি ম্যাচে তিনি রান পাননি। তবে তিন ম্যাচের দুটিতে ভারত জয় পেয়েছে। সিরিজে এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। তবে রামধনুর দেশে ছেলে শতরান পেতেই উচ্ছ্বাসে গা ভাসিয়েছে কেরালার স্যামসন পরিবার। তারপর ছেলের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে ভারতের তিন অধিনায়ক ও কোচকে নিশানা করলেন বিশ্বনাথ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার