Home » England Vs Ireland: আইরিশদের উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

England Vs Ireland: আইরিশদের উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৮ নভেম্বর: ইংলিশ আগ্রাসনে তাসের ঘরের মত ভেঙে পড়ল আয়ারল্যান্ডের রক্ষণ। বিপক্ষকে গোটা ম্যাচে পাত্তাই দেয়নি লি কার্সলির ছেলেরা। একেরপর এক গোলে আইরিশদের হাত থেকেও ম্যাচটি লক্ষ যোজন দূরে নিয়ে গেল ইংল্যান্ড । ম্যাচ শেষে ৫-০ গোলে মসৃন জয় পেল তাঁরা। যার সৌজন্যে ইংল্যান্ড পৌঁছে গেল উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy: বর্ডার-গাভাস্কার ট্রফির আগে চরমে বাগযুদ্ধ, গম্ভীরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন অজি অধিনায়ক

রবিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইংল্যান্ড । নেশন্স লিগ টেবিলে ইংল্যান্ড তখন ১২ পয়েন্টে। গ্রুপের শীর্ষে থাকতে হলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দরকার ছিল। খেলার শুরু থেকেই হ্যারি কেনদের বিরুদ্ধে রক্ষণাত্মক ফুলবল খেলছিল আয়ারল্যান্ড। কার্যত প্রথমার্ধে আইরিশদের জালে বল জড়াতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন লিয়াম স্কেলস। এই ফলে তিনি মাঠ ছাড়লে ১০ জন হয়ে যায় আয়ারল্যান্ড। ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়ে তান্ডব শুরু করে হ্যারিকেনরা। পাঁচ মিনিটের ব্যবধানে গোল শুন্য স্কোরবোর্ডে ৩-০ হয়ে যায়। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইনের গোল দিয়ে শুরু। এর দু’মিনিট পরেই ফের আইরিশ রাজ কাঁপায় অ্যান্তেনি। এরপর ৫৮ মিনিটে ইংল্যান্ডের ঝুলিতে তৃতীয় গোল এনে দেয় কনোর গ্যালেহার। পলক ঝপকেই তিন গোল লিড নেওয়ার পর ইংলিশ ফুটবলাররা আয়ারল্যান্ডকে খেলায় ফিরতেই দেয়নি। গোল করা দুরস্ত বল নিয়ে এগিয়ে আসতেও পারছিল না কোলম্যানের দল।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: মাত্র ৫ শতাংশ পেরেছেন ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে, আপনি পারবেন?

এরপর কিছুক্ষন ইংল্যান্ড আগ্রাসনকে থামিয়ে রাখলেও ৭৬ মিনিটে ফের গোলের খাতা খোলে জ্যারড বাউয়েন। গোলের ধারাবাহিকতা অব্যাহত রেখে তিন মিনিট পরেই পঞ্চম বারের জন্য আইরিশ গোলে বল জড়ান টেইলর হারওয়ার্ড বেলিস। ফলে ব্যবধান দাঁড়ায় ৫-০ গোলে। এই জয়ের সৌজন্যে ১৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড এখন বি২ গ্রূপের শীর্ষে।

আইরিশদের উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডউল্লেখ্য, দারুণ এই জয় দিয়েই শেষ হচ্ছে ইংল্যান্ড দলে অন্তর্র্বতীকালীন কোচ লি কার্সলির অধ্যায়। টমাস টুখেলের কোচিংয়ে আগামী বছর নতুন যাত্রা শুরু করবে ইংলিশরা।

About Post Author