সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৮ নভেম্বর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত ফ্রান্সের। দলের সেনাপতি এমবাপ্পের অভাব বুঝতেই দিল না ভিকারিওরা। রবিবার রাতে সান সিরো স্টেডিয়ামে ইতালির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে দিদিয়ের দেশামের দল। সঙ্গে পূর্ণ হল প্রথম লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে ইতালির কাছে হারের বদলা। এই জয়ের পর এখন নিজের গ্রূপের শীর্ষ স্থানে মাইটি ফ্রান্স।

আরও পড়ুনঃ England Vs Ireland: আইরিশদের উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
ইতালির ঘরের মাঠে গোল করতে মরিয়া ফ্রান্স খাতা খুলতে সময় নিয়েছে মাত্র দু’ই মিনিট। ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই রাবিয়েতের অসাধারণ গোলে লিড নেয় ফরাসি দল। ৩৩ মিনিটে ভিকারিওর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। চাপে পড়ে যায় ইতালি। দুই গোল হজমের পর শীতঘুম ভেঙে গোলের খাতা খোলে তাঁরা। ৩৫ মিনিটে ফরাসি জাল কাঁপায় ক্যাম্বিয়াসো। খেলায় সমতা ফেরানোর মরিয়া চেষ্টা শুরু করে গ্যারেথ বার্গরা। কিন্তু আজ্জুরিদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে তারুণ্যের ফ্রান্স। সমতা দুরস্ত, ৬৫ মিনিটে রাবিয়েতের পা থেকে আরও একটি গোল হজম করেছে ইতালি। তারপর আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও দু’পক্ষ থেকেই আর কোনও গোল আসেনি। অবশেষে ৩-১ গোলে জয় পেয়েছে ফ্রান্স।
আরও পড়ুনঃ পুসকাস হাঙ্গেরি ছাড়া কোন দেশের হয়ে খেলেছেন জানেন কি ?
এ লিগের গ্রুপ দুইয়ে ছয় ম্যাচে এটা ফ্রান্সের চতুর্থ জয়। ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে তাঁরা। তাদের সমান ম্যাচে সমান পয়েন্ট ইতালিরও। তবে গোলগড়ে পিছিয়ে দুইয়ে নেমে গেছে আজ্জুরিরা। সমান চার পয়েন্ট নিয়ে ইতালির পেছনে আছে বেলজিয়াম ও ইসরায়েল।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?