Home » Shi Lanka Vs New Zealand: শ্রীলঙ্কার নবজাগরণ, টেস্টের পর ওডিআইতেও উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে

Shi Lanka Vs New Zealand: শ্রীলঙ্কার নবজাগরণ, টেস্টের পর ওডিআইতেও উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৮ নভেম্বর: হারিয়ে যাওয়া দাপুটে ছন্দে ফিরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সাঙ্গাকারা, মুরালি ধরন, জয়সূর্যর মত একাধিক কিংবদন্তি ক্রিকেটারের দেশ শেষ এক দশকে জেতেনি কোনও আইসিসি টুর্নামেন্ট। ওঠেনি ফাইনালেও। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল তাঁদের শেষ সাফল্য। তারপর থেকে এই তরুণ দলের পারফরম্যান্স নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তবে সেই সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে আসালাঙ্কারা। সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল শ্রীলঙ্কা। রবিবার ফের তিন ম্যাচের এক দিবসীয় সিরিজে জয় পেল জয়সূর্যর ছেলেরা। সিরিজে প্রথম দুই ম্যাচেই হেরে, শেষ ম্যাচে সন্মান রক্ষার ক্রিকেট ক্রিকেট খেলবে কিউয়িরা।

 আরও পড়ুনঃ England Vs Ireland: আইরিশদের উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

রবিবার দুপুরে পাল্লেখেলে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজে প্রথমটি জেতায় সিরিজ নিজেদের নামে করতে মেন্ডিসদের দরকার ছিল আর একটি জয়। প্রথম ব্যাট করতে নেমে মাত্র ৪৫.১ ওভারেই গুটিয়ে যায় কিউয়িরা। শ্রীলঙ্কার সামনে টার্গেট মাত্র ২০৯ রান। যা তাড়া করতে নেমে প্রথমে একটু হোঁচট খেলেও অনায়াসেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। পরপর দুই ম্যাচে হিরো কুশাল মেন্ডিস। গত ম্যাচে শতরানের পর এই ম্যাচে ৭৪ রানের ভরসাযোগ্য ইনিংস খেলে জয় এনে দিয়েছেন দলকে। একটা সময় শ্রীলঙ্কা অল্প সময়ের ব্যবধানে উইকেট হারালেও একপ্রান্ত আঁকড়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। অবশেষে অপরাজিত থেকে শেষ হাঁসি হেসেছেন এই ব্যাটার।

 আরও পড়ুনঃ France Vs Italy: এমবাপ্পে ছাড়াই ইতালি জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্সের

অন্যদিকে দশ ওভার বল করে চারটি উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। রান খরচ করেছেন মাত্র ৩৬। তবে এত ভাল বল করেও দলের জয় নিশ্চত করতে পারলেন না ম্যাচের ট্র্যাজিক হিরো। ব্যাটিংয়েও চ্যাপম্যান ও মিচ হে ছাড়া দাগ কাটতে পারেননি কোনও কিউয়ি ব্যাটার। টেস্টের পর একদিনের ক্রিকেটেও হোয়াইট ওয়াশ হওয়ার মুখে নিউজিল্যান্ড। পাল্লেখেলেতেই হবে শেষ ম্যাচ। সেখানেও কী ফের ইতিহাস গড়বে শ্রীলঙ্কা, দেখা যাবে মঙ্গলবার।

About Post Author