Home » সদ্যোজাত শিশু কুকুরের খাবার? কী বিকট দৃশ্য বাঁকুড়ার হাসপাতালে!

সদ্যোজাত শিশু কুকুরের খাবার? কী বিকট দৃশ্য বাঁকুড়ার হাসপাতালে!

সময় কলকাতা ডেস্ক, ১৯ নভেম্বর: গা শিউরে ওঠার মত ভয়াবহ দৃশ্য বাঁকুড়ার সোনামুখী হাসপাতালে। অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতিতেই ঘটেছে চাঞ্চল্যসৃষ্টিকারী এই ঘটনা। কিন্তু কি ঘটেছে জানলে হৃদয় কেঁপে উঠবে!

আরও পড়ুন: ধর্মতলা মোড় থেকে সরতে হবে এল-২০ বাস স্যান্ডকে, মিলিত সিদ্ধান্ত সরকার ও মেট্রো কর্তৃপক্ষের 

হাসপাতালের ভিতরে অপরিণত এক সদ্যজাতকে মুখে তুলে ছুটছে কুকুর! অভিযোগ, বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রামের বাসিন্দা প্রিয়া রায়। তিনি সন্তানসম্ভবা অবস্থায় গতকাল রাতে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক তাঁর ইউরিন টেস্টের কথা বলে। স্বাভাবিকভাবেই ওই প্রসূতি মা ইউরিন সংগ্রহের জন্য বাথরুমে যায় । সেখানেই ওই মা তার একটি অপরিণত শিশুর জন্ম দেয়। তড়িঘড়ি পরিবারের লোকজন কর্তব্যরত নার্সদের ডাকেন। ঘটনার গুরুত্ব বোঝার পরও নার্সরা তৎপরতার সঙ্গে কোনও পদক্ষেপ নেননি। পরে প্রিয়াকে প্রসূতি বিভাগে নিয়ে গেলেও সদ্যোজাত সেখানেই পড়ে থাকে। সেই দিকে চোখও দেননি স্বাস্থ্য কর্মীরা। কিছুক্ষন পর মেয়ের কাছে প্রসবের কথা শুনে পরিবার সদ্যজাতকে খুঁজতে গেলে দেখে শিশুটি সেখানে ছিল না। পরে খোঁজাখুঁজি করলে দেখা যায়, সিসিটিভি ফুটেজে ধরা পড়ে একটি কুকুর ওই অপরিণত শিশুকে মুখে করে নিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখেই পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ । তখনই পরিস্থিতি বুঝে প্রসূতিতে অন্যত্র ট্রান্সফার করে হাসপাতাল।

আরও পড়ুন: গলায় গামছা বেঁধে খুন? জোড়াসাঁকোয় উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, হাসপাতালের নিরাপত্তা নিয়ে। পাশাপশি প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্য কর্মীদেরও কাঠগড়ায় তুলেছেন প্রসূতির পরিবার। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন, রাতে যাঁরা ডিউটিতে ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

About Post Author