Home » লিঙ্গের দৈর্ঘ্যের দৌড়ে শীর্ষে ইকুয়েডর, পাকিস্তান ও বাংলাদেশকে পেছনে ফেলে মাঝের সারিতে ভারত

লিঙ্গের দৈর্ঘ্যের দৌড়ে শীর্ষে ইকুয়েডর, পাকিস্তান ও বাংলাদেশকে পেছনে ফেলে মাঝের সারিতে ভারত

সময় কলকাতা ডেস্ক, ১৯ নভেম্বর : পুরুষ লিঙ্গের দৈর্ঘ্যর প্রভাব যৌন জীবনে কতটা? কতটা দীর্ঘ লিঙ্গ স্বাভাবিক যৌন জীবনকে সুখকর করে তোলে এনিয়ে মানুষের আকর্ষণ বরাবরের। যদিও যৌন বিশেষজ্ঞরা বলে থাকেন, যৌনাঙ্গের আকার বা দৈর্ঘ্য যৌন জীবনে শেষ কথা বলে না এবং মানুষের গঠন অনুযায়ী যৌনগ্রন্থি এবং লিঙ্গ বিকশিত হয়। তবুও, নারীদের স্তনের মত পুরুষদের লিঙ্গের আকার-আয়তন ও দৈর্ঘ্যর সমীক্ষা অত্যন্ত আকর্ষণীয়। বিশ্বের বিভিন্ন পুরুষদের লিঙ্গের গড় দৈর্ঘ্য কতটা ?২০২৪ সালের একটি বিশ্বব্যাপী সমীক্ষায় লিঙ্গের তথ্য সামনে এসেছে যেখানে লিঙ্গের দৈর্ঘ্যর দিক থেকে লাতিন আমেরিকা ও আফ্রিকা রাজত্ব করছে। ইকুয়েডর দৈর্ঘ্যর দিক থেকে শীর্ষে থাকলেও আচমকা গত দু বছরের মধ্যে ভেনেজুয়েলার পুরুষদের লিঙ্গের গড় দৈর্ঘ্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি হওয়ায় তারা উত্থিত লিঙ্গের দৈর্ঘ্যজনিত দিক থেকে শীর্ষস্থানের দিকে এগোতে শুরু করেছে । ব্রিটেনের পুরুষদের লিঙ্গের দৈর্ঘ্যর গড় বৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্যভাবে। তবুও ব্রিটেন থেকে প্রকাশিত হালের একটি সমীক্ষায় দেখা যাচ্ছে ব্রিটেন উত্থিত অবস্থায় লিঙ্গের আকারে রয়েছে মাঝের সারিতেই । ভারতের স্থানও মাঝের সারিতে। ২০২৩ সালের একটি তথ্য বলছে, বিগত বছরের শেষে লিঙ্গের দৈর্ঘ্যর দিক থেকে শীর্ষে ছিল ইকুয়েডর। ভারতীয় পুরুষরা লিঙ্গের দৈর্ঘ্যে পেছনে ফেলেছেন ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বহু ইউরোপিয়ান ও আমেরিকান দেশকে। বাংলাদেশ ও কম্বোডিয়ার স্থান সবার নিচেই।

২০২৩ সালের পুরুষদের লিঙ্গের উত্থানজনিত অবস্থায় গড় দৈর্ঘ্যর দিক থেকে প্রথম পাঁচটি দেশ ছিল ইকুয়েডর, ক্যামেরুন, বলিভিয়া, সুদান ও হাইতি। ষষ্ঠ স্থান সেনেগালের। প্রথম দশটি দেশের মধ্যে একমাত্র ইউরোপিয়ান দেশ নেদারল্যান্ডস। ইকুয়েডরের পুরুষদের লিঙ্গের উত্থানজনিত অবস্থায় দৈর্ঘ্য ৬. ৯৩ ইঞ্চি। ভারতের স্থান ছিল ৫৬ নম্বরে। লিঙ্গের উত্থিত অবস্থায় ৫. ৪০ ইঞ্চি দৈর্ঘ্য নিয়ে ভারতীয় পুরুষরা ২০২২ সালের শেষে পেছনে ফেলেছিল ব্রিটেন বা আমেরিকার মত দেশগুলির পুরুষদের লিঙ্গের গড় আকার ও দৈর্ঘ্যকে। লিঙ্গের গড় দৈর্ঘ্যর প্যাকেজে ভারতের চেয়ে পিছিয়ে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তানের স্থান ৭৫ নম্বরে। বাংলাদেশ ৮৮ টি দেশের মধ্যে শেষ দশটি দেশের মধ্যে রয়েছে। বাংলাদেশের পুরুষদের লিঙ্গের গড় দৈর্ঘ্য মাত্র ৪. ৪১ ইঞ্চি। ভারতীয় পুরুষরা দৌড়ে ১ ইঞ্চি ব্যবধানে এগিয়ে রয়েছে। শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান, বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে এবং প্রতিবেশী দেশগুলির পুরুষদের তুলনায় লিঙ্গের দৌড়ে ভারত বেশ অনেকটাই এগিয়ে।

২০২৪ সালের অক্টোবর মাসের একটি সমীক্ষা অনুযায়ী ব্রিটেনের পুরুষদের লিঙ্গের দৈর্ঘ্য গত দু বছরের মধ্যে বৃদ্ধি পেয়েছে । ২০২২ সালে, ব্রিটেনে পুরুষদের লিঙ্গের সাধারণ আকার ছিল ৫.১৭ ইঞ্চি কিন্তু, ২o২৪ সালে অক্টোবর মেট্রো সংবাদমাধ্যমের একটি তথ্য অনুযায়ী , লিঙ্গ উত্থিত অবস্থায় বা উত্তেজনার সময় গড় ব্রিটিশ পুরুষদের ক্ষেত্রে,অনেকটাই বেড়ে ৫. ৬৩ ইঞ্চি পর্যন্ত আকার ধারণ করছে। অভাবেত এই বৃদ্ধির পেছনে দায়ী বর্তমান প্রজন্মের তালিকায় অন্তর্ভুক্তি বলে মনে করা হচ্ছে। তথাপি লিঙ্গের দৌড়ে যুক্তরাজ্যের স্থান ভারতের নিচে।

সমীক্ষার পরিপ্রেক্ষিতে, এই বৃদ্ধি ভেনিজুয়েলার পুরুষদের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যাদের লিঙ্গের গড় দৈর্ঘ্য একই সময়ের মধ্যে ১. ৪২ ইঞ্চি বৃদ্ধি পেয়েছে, যার অর্থ ভেনিজুয়েলায় উত্থিত অবস্থায় পুরুষদের লিঙ্গের আকার বেড়ে দাঁড়িয়েছে গড়ে ৬. ৬৭ ইঞ্চি  ।

চিকিৎসকরা এনিয়ে কী বলছেন? যৌনবিশেষজ্ঞ ও চিকিৎসক ডক্টর ট্যাংয়ের মতে, “বয়ঃসন্ধির সময় টেস্টোস্টেরনের মাত্রা, লিঙ্গের আকার সহ সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ অর্থাৎ হরমোন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিনগত কারণও অবশ্যই অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধিজনিতক্ষেত্রে একটি কারণ। কারণ যাইহোক না কেন, সমীক্ষাটি বিশ্বে আলোড়ন ফেলছে।।

আরও পড়ুন রাজ্যের দুই পোর্টালে মৃত্যু সংখ্যায় গরমিল, একটিকে বন্ধ করার সিদ্ধান্ত

About Post Author