সময় কলকাতা ডেস্ক, ১৯ নভেম্বর: এবার ধর্মতলা মোড় থেকে বিদায়ের পালা এল-২০ বাস স্ট্যান্ডের। জানা গিয়েছে মেট্রোর পথ তৈরির কাজের জন্য কলকাতার মধ্যমনি থেকে সরিয়ে ফেলা হচ্ছে বাস স্টান্ডটি। আর সেখান থেকে ছাড়বে না একটিও বাস। ধর্মতলার পরিবর্তে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের গেটের কিছুটা দূরে স্থানান্তরিত হতে চলেছে শতাব্দীপ্রাচীন এই স্ট্যান্ড। সূত্রের খবর, ইতিমধ্যেই স্যান্ড সমেত টিকিট কাউন্টার থেকে শৌচাগার, চালকদের বিশ্রামাগার করার জন্য ৪০০০ বর্গমিটার জায়গা চিহ্নিত করেছে প্রশাসন।

আরও পড়ুন: এই পানীয় খেলেই হবে না সর্দিকাশি! যেতে হবে না ডাক্তারের কাছে
ধর্মতলায় বহু বছর ধরে রয়েছে ওই বাস টার্মিনাসটি। রোজ হাজার হাজার মানুষ সেখানে আসেন বাস ধরতে। ডব্লিউবিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি মিলিয়ে দিনে ৩০০-৩৫০টি বাস চলাচল করে এই টার্মিনার্স থেকে। তবে বর্তমানে বিধান মার্কেট এবং এল-২০ বাসস্ট্যান্ডের এলাকায় মেট্রোর কাজ চলবে, যা এই স্যান্ডটির কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে। কার্যত সোমবার রাজ্য সরকার এবং মেট্রো কর্তৃপক্ষের বৈঠকে বাসস্ট্যান্ড বদলের সিদ্ধান্ত হয়েছে। এই এলাকায় নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর, হাওড়া ময়দান- সেক্টর ফাইভ এবং জোকা-এসপ্ল্যানেড তিন মেট্রো মিলিত হবে। তিন তলা স্টেশন হবে। যাত্রীরা এক মেট্রো থেকে নেমে অন্য মেট্রোয় উঠতে পারবেন। ফলে চলবে বিরাট ও দীর্ঘমেয়াদি নির্মাণকার্য। আর সেকারণেই সরতে হবে বাসস্ট্যান্ডটিকে।
আরও পড়ুন: র্যাগিংয়ের জেরে টানা দাঁড়িয়ে ৪ ঘণ্টা, যার থেকেই মৃত্যু গুজরাটের প্রথম বর্ষের ডাক্তারি ছাত্রের
এক বিশেষ সূত্রের দাবি, আগামী বছরের জানুয়ারির শেষেই পুরনো জায়গা থেকে নতুন জায়গায় সরে যাবে এই স্ট্যান্ড। এই নিয়ে কলকাতা হাইকোর্ট ও বাস স্যান্ড স্থানান্তরের রায় দিয়েছে। আর শুধু এই বাসস্ট্যান্ড নয়, সরিয়ে ফেলা হবে বিধান মার্কেটও। রানি রাসমণি অ্যাভিনিউ ও সিধু কানহু ডহরের মাঝামাঝি জায়গায় নির্মাণ হবে বিধান মার্কেটের দোকানঘর।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস