সময় কলকাতা ডেস্ক, ২০ নভেম্বর: ৭৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ! চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকের কালাবুর্গিতে। ঘটনায় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ গত রবিবার রাতে বৃদ্ধার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করেছেন তিনি। প্রতিবেশীদের উদ্যোগে বৃদ্ধার তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় থানায়। অভিযুক্ত ওই যুবক ঘটনার পর থেকে বেপাত্তা।

আরও পড়ুন: স্বামীর শেষকৃত্যে নির্বিঘ্নে পৌঁছাতে মুনমুনের জন্য গ্রিড করিডরের ব্যবস্থা মমতার
পুলিশ সূত্রে খবর, কালাবুর্গি জেলা ওই বৃদ্ধার নিজস্ব একাধিক কৃষিজমি রয়েছে। সেগুলিতে কৃষকরা চাষ করে। অভিযুক্ত যুবক ছিলেন তাঁদেরই একজন। রবিবার রাত দশটা নাগাদ তিনি বৃদ্ধার বাড়ি যান। পরিচিত হওয়ায় বেশি রাতেও তাঁকে দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকতে দেন বৃদ্ধা। অভিযোগ, এর পরই তাঁর উপরে চড়াও হন অভিযুক্ত। বাড়ি ফাঁকা পেয়ে বৃদ্ধাকে ধর্ষণ করে তিনি চম্পট দেন। সারা রাত ঘরেই পড়েছিলেন নির্যাতিতা। পরদিন সকালে প্রতিবেশীদের দ্বারস্থ হন বৃদ্ধা। তাঁরাই জেলা হাসপাতালে ভর্তি করেন তাঁকে। দেহ পরীক্ষা হয়। ডাক্তারি রিপোর্টে জানা যায় তিনি ধর্ষণের শিকার হয়েছেন।
আরও পড়ুন: Partha Chatterjee: বুধবার রায়দান! আজ উচ্চ আদালত জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায় ?
এর পরই বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনও সন্ধান মেলেনি অভিযুক্ত যুবকের। তাঁকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত
কলকাতার বুকে গ*ণধ*র্ষণ