সময় কলকাতা ডেস্ক, ১৯ নভেম্বর: মধ্যরাতে মূক ও বধির মহিলাকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল পূর্ব বর্ধমান জেলার ভাতার। জানা গিয়েছে গভীর রাতে শৌচালয়ে গিয়েছিলেন নির্যাতিতার। ওই সুযোগ কাজে লাগিয়ে এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন: আপ ছেড়েই গেরুয়া শিবিরে কৈলাস, “ওঁ এখন মুক্ত, যেখানে খুশি যেতে পারে” : অরবিন্দ
পুলিশ সূত্রে খবর, ধৃত চাঁদু ধাড়া ওরফে চাঁদু মাজি নির্যাতিতার পাড়ায় মামারবাড়িতে ঘুরতে এসেছিল। বয়স ২৮ বছর। ভাতারের কাশীপুর গ্রামে তাঁর বাড়ি। রবিবার রাতে সেই এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পাঠানো হয়। নির্যাতিতা মহিলাকেও ডাক্তারি পরীক্ষার জন্য বর্ধমানে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Shi Lanka Vs New Zealand: শ্রীলঙ্কার নবজাগরণ, টেস্টের পর ওডিআইতেও উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে
নির্যাতিতার পরিবার সূত্রে খবর, তিনি বিশেষ ক্ষমতাসম্পন্ন। বয়স ৪২ বছর। আর পাঁচটা সাধারণ মেয়ের মত না হওয়ায় তাঁর বিয়ে দিতে পারেনি পরিবার। দাদা-বউদির কাছেই থাকেন নিগৃহীতা। পেশায় তাঁর পরিবার জনমজুর। পুলিশকে নির্যাতিতা যে বয়ান দিয়েছে তা হল, শনিবার রাত দেড়টা নাগাদ শৌচাগারে যাওয়ার জন্য উঠেছিলেন মহিলা। বাড়ির সামনে ফাঁকা উঠান। অভিযোগ, ফাঁকা জায়গায় একা পেয়েই বিশেষ চাহিদাসম্পন্ন ওই মহিলার ফায়দা তুলেছেন চাঁদু। জোর করে টেনে নিয়ে মহিলাকে কিছুটা দুরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন। ভোরের দিকে নির্যাতিতাকে নিজের ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। তখনই বাড়ি থেকে কয়েক পা দূরে ফাঁকা জায়গায় একটি তেঁতুল গাছের নিচে অভিযুক্ত চাঁদূর সঙ্গে বিধ্বস্ত অবস্থায় মহিলাকে দেখতে পান। লোকজন দেখে তখনই চম্পট দেয় ওই যুবক।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন