Home » ঘন ঘন পেট খারাপ, হজমের সমস্যা! ফিট থাকবেন কী করে? জানুন ঘরোয়া টোটকা…

ঘন ঘন পেট খারাপ, হজমের সমস্যা! ফিট থাকবেন কী করে? জানুন ঘরোয়া টোটকা…

সময় কলকাতা ডেস্ক, ২০ নভেম্বর: বাঙালি আগাগোড়াই ভোজন রসিক। বাঙালি ওই খুশি করার অন্যতম উপায় তাঁকে ভালো খাওয়ানো। সামনের পছন্দের খাবার থাকলে, নিজেকে ধরে রাখাটাও বেশ কঠিন বাঙালির কাছে। বিশেষ করে যাঁরা খেতে ভালবাসেন তাঁদের জন্য আরও শক্ত কাজ। এদিকে আপনি খেতে চাইলেও, পেট যে সেই কথা শুনতে নারাজ। লাগামহীন খাওয়া দাওয়ার চোটে পেটের হাল বেহাল। যখন তখন পেট গড়বড়, আমাশা লেগেই আছে। আপনারও যদি এমন দশাই হয়, তাহলে বারবার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া টোটকাতেও। জেনে নিন ৩টি বিশেষ টিপস…

আরও পড়ুন: ইডির মামলায় উচ্চ আদালতে জামিন পেলেন কুন্তন, তবে বন্দিদশায় ইতি নয়!

প্রথমেই বলি চিঁড়ে ভেজানো জল খাওয়ার উপকার। পাচন প্রক্রিয়া, হজম ক্ষমতা, পেট ঠিক জন্য এই টোটকা বেশ ভাল। একটি পাত্রে এক মুঠো চিঁড়ে ভিজিয়ে রেখে দিন। এবার ভাল করে তা ধুয়ে নিয়ে সামান্য নুন, চিনি এবং জল দিয়ে খেয়ে নিন। দুবেলা এই খাবার খেলেই বেগ কমবে।

আরও পড়ুন: ইডির মামলায় উচ্চ আদালতে জামিন পেলেন কুন্তন, তবে বন্দিদশায় ইতি নয়!

জেনে রাখুন আরও একটি টোটকা। কলা পেটের রোগের মোক্ষম ওষুধ কাঁচা কলা পেট খারাপের জন্য খুবই কার্যকরী। কাঁচ কলা দিয়ে পাতলা ঝোল বা সেদ্ধ কাঁচ কলা এবং গরম সাদা ভাত বেশ কার্যকরী। পাকা কলাতে পটাশিয়ামের পরিমাণ বেশি। শরীর থেকে জল বেরিয়ে গেলেও ডিহাইড্রেশনের ভয় নেই।

আরও পড়ুন: ৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ কর্ণাটকে! অধরা অভিযুক্ত

এই টোটকা এরচেয়ে কার্যকরী, টক দই যেহেতু পেটের অসুখের জন্য খুবই উপকারী। পেটে যদি ব্যাকটেরিয়া ঘটিত কোনও সংক্রমণ হয় তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে বেশ উপকারী এই টক দই। লস্যি বা ঘোল খেতে পারেন।

About Post Author