সময় কলকাতা ডেস্ক, ২২ নভেম্বর: সকালে কড়া রোদে অফিস যাচ্চেন। আবার রাতে ফেরার পথে বেজায় ঠান্ডা। মরশুম পরিবর্তনের সময় সর্দি-কাশি নিত্যসঙ্গী। সঙ্গে অনেকেরই লেগে থাকে মাথা ব্যাথা। নাক দিয়ে ঝড়ে চলা কাঁচা জলের জেরে মাথার ভিতর যেন লেগে থাকে বিশ্বযুদ্ধ। দপদপ করে সারাক্ষন। যন্ত্রণার চোটে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকাই দায়।এমনটা যদি আপনার সঙ্গেও হয়, তাহলে কী করবেন? রইল ৩ টোটকা।
আরও পড়ুন: রিল বানাতে গিয়ে গুলি বন্ধুর মাথায়! মালদহে মৃত অষ্টম শ্রেণীর ছাত্র
পুদিনা – মাথা ব্যথায় কিন্তু মোক্ষম দাওয়াই পুদিনা পাতার রস। শরবত বা ঠান্ডা কোনও পানীয়ে পুদিনা পাতা মিশিয়ে আর হালকা লেবুর রস চিপে নিলে এই পানীয় কিন্তু ম্যাজিক দেখাবে। এই শরবত খেয়ে একটু ঘুমিয়ে নিতে পারলে তো কথাই নেই। উঠে দেখবনে ঝরঝরে হয়ে হগিয়েছে শরীর।
তুলসী – ভেষজ হিসাবে তুলসীর গুণ সম্পর্কেনতুন করে কিছু বলার নেই। মাথা ব্যথা সারাতেও কিন্তু বেশ কার্যকরী এই গাছ। জলে তুলসী পাতা ফেলে দিয়ে তা ভাল করে ফুটিয়ে নিন। একটু ঠান্ডা হয়ে এলেই তা খেয়ে নিন। মনে রাখবেন একদম ঠান্ডা যেন না হয়ে যায়। তুলসী পাতা ছিঁড়ে সেই ঘ্রাণ নিলেও উপকার পাওয়া যায়। মাথার যন্ত্রণা কমে।
ল্যাভেন্ডার – ত্বকের যত্ন নিতে বা সুগন্ধী প্রস্তুত করতে ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করা হয়। তবে আপনি কি জানেন, মাথা ব্যথা সারাতেও সাহায্য করে এই তেল। দু’ফোঁটা ল্যাভেন্ডার তেল হাতে নিয়ে তা কপালের দুপাশে লাগিয়ে ভাল করে মালিশ করুন। অথবা ল্যাভেন্ডার ফুলের পাপড়ি শুকনো করে তা পানীয়ের মধ্যে ফেলে খেলেও মাইগ্রেনের ব্যথায় আরাম পেলে।
আরও পড়ুন: একজন ‘পিকে’ চাইছে সিপিএম? ফেসবুকে ‘লোক খুঁজছি’ লিখে পোস্ট মহম্মদ সেলিমের


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে