Home » ৫৭ বছর আগের ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার ৯২ বছরের বৃদ্ধ

৫৭ বছর আগের ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার ৯২ বছরের বৃদ্ধ

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২১ নভেম্বর : ৫৭ বছর আগের ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার ৯২ বছরের বৃদ্ধ।

কথায় আছে, পাপের ছায়া দিনে দিনে দীর্ঘ হতে থাকে। অন্যায়ের প্রতিবিধান হয়, সাজাও পেতে হয়। অপরাধ থেকে নিষ্কৃতি মেলে না।  ধর্ষণ ও খুনের মামলা তামাদি হয়ে যায় না। জীবনের শেষ প্রান্তে এসে এরকমই এক ধর্ষণ ও খুনের অপরাধে অভিযুক্ত হতে হল ইংল্যান্ডের নাগরিক রাইল্যান্ড হ্যাডলিকে। তাঁর ৩৫ বছরে করা কুকর্মের সাজা মিলল ৫৭ বছর পরে। ইপসউইচ থেকে ৯২ বছর বয়সী বৃদ্ধকে গ্রেফতার হতে হল ১৯৬৭ সালে ধর্ষণ ও খুনের অভিযোগে। ১৯৬৭ সালে ব্রিষ্টলের ৭৫ বছরের লুইসা ডানকে নৃশংসভাবে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সে সময় হ্যাডলির বয়স ছিল ৩৫ বছর। অর্ধ শতাব্দীর বেশি সময় পরে পুলিশ তাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার করেছে।

১৯৬৭ সালের  জুন মাসের ২৮ তারিখ ব্রিস্টল শহরের প্রবীণ মহিলা লুইসা ডানকে তাঁর নিজের বাড়ির মেঝেতে প্রাণহীন অবস্থায় পাওয়া যায়। অভিযোগ উঠেছিল, ধর্ষণ করে তাঁকে খুন করা হয়েছে। তদন্তে জানা যায় যে, অভিযোগ সত্যি। সেই সময় ঘটনাটি তীব্র আলোড়ন ফেলেছিল। দীর্ঘদিন ধরে তদন্ত চললেও পুলিশ তদন্তের জাল গুটিয়ে আনতে পারে নি। অপরাধী ধরা পড়ে নি। অবশেষে ৫৭ বছর পরে ডান পরিবারের এক প্রতিবেশীকে দীর্ঘদিন সমাধান না হওয়া অপরাধের নাটের গুরু সন্দেহে অ্যাভন ও সমারসেটের পুলিশ গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে , “তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতির” পরে মঙ্গলবার ৯২ বছর বয়সী সন্দেহভাজন বৃদ্ধকে গ্রেফতার করা হয়৷ উল্লেখ্য যে ২০২৩ সালে এই মামলাটি নতুন করে চালু করা হয় বা রি-ওপেন করা হয়।

পুলিশ আধিকারিক ডেভ মার্চেন্ট বলেছেন: “এটি একটি নৃশংস এবং বেদনাদায়ক মামলার একটি চূড়ান্ত মুহূর্ত যেখানে মামলা ছয় দশকেরও বেশি সময় ধরে অমীমাংসিত থেকেছে।”

পুলিশ আধিকারিক ডেভ মার্চেন্ট বলেছেন যে, যদিও “দুঃখজনক ঘটনা” অনেক বছর আগে ঘটেছিল, সেক্ষেত্রে এমন লোক থাকবে যারা হত্যার কথা মনে রেখেছে বা মিসেস ডানের পরিবারের সাথে সম্পর্ক রয়েছে।তিনি আরও বলেছেন যে, তাঁর নিকটাত্মীয়দের এই ঘটনাগুলি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং বিশেষজ্ঞ ও পারিবারিক  যোগাযোগকারী কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা পাচ্ছেন। তাঁকে বুধবার ব্রিস্টল ক্রাউন কোর্ট আদালতে তোলা হয়।আগামী দিনে ডান পরিবারকে আইনি সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশ।।

আরও পড়ুন আইনের ছাত্রীকে গণধর্ষণ বিশাখাপত্তনমে

About Post Author