সময় কলকাতা ডেস্ক, ২১ নভেম্বর : বিরাট বড় দুর্নীতির দীর্ঘ প্রসারিত জাল। জাল ছোট করে আনার চেষ্টার পরেও যেন নিত্যনতুন শাখা- প্রশাখা ও নতুন দিগন্ত খুলে যাচ্ছে। ট্যাব কেলেঙ্কারিও যেন তেমনই আদিঅন্তহীন। বনগাঁ থানার পুলিশের হাতে গ্রেফতার আরও এক।
সূত্রের খবর, বুধবার রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকা থেকে ১৯ বছরের এক যুবককে ট্যাবের টাকা কেলেঙ্কারির দায়ে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ । অভিযুক্ত মহম্মদ বাহাউদ্দিনকে ট্যাব কেলেঙ্কারির অন্যতম পান্ডা বলে মনে করছে পুলিশ । তদন্তকারী পুলিশসূত্র অনুযায়ী, বাহাউদ্দিনের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছিল । বনগাঁ থানার পুলিশ ট্যাবের টাকা নিয়ে তদন্তে নেমে এই যুবককে গ্রেফতার করে বুধবার রাতে । অভিযুক্তকে ১০ দিনের পুলিশি হেপাজত চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় বনগাঁ থানার পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি