Home » রিল বানাতে গিয়ে গুলি বন্ধুর মাথায়! মালদহে মৃত অষ্টম শ্রেণীর ছাত্র

রিল বানাতে গিয়ে গুলি বন্ধুর মাথায়! মালদহে মৃত অষ্টম শ্রেণীর ছাত্র

সময় কলকাতা ডেস্ক, ২২ নভেম্বর: আসল বন্ধুক নিয়েই চলছিল রিল বানানোর খেলা। তারমধ্যেই বিকট শব্দ। এক কিশোরের হাত থেকে অতর্কিতে গুলি লাগে অপর কিশোরের মাথায়। রক্তাক্ত অবস্থায় বন্ধুকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে ভয়ে চিৎকার করতে থাকে কিশোর। শব্দ শুনে ছুটে আসে পরিবার। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি গুলিবিদ্ধ কিশোরকে। শিশু বয়সে এ কোন মরণ খেলায় মেতেছে আজকের প্রজন্ম! যে প্রাণঘাতী বন্ধুকে হাত দিতেও বুক কেঁপে ওঠে, তা খেলার ছলে একে অন্যের মাথায় ঠেকিয়ে রিল বানাচ্ছে দুই কিশোর।

আরও পড়ুন: Indian Premier League 2025: আগামী তিন বছর কবে শুরু হবে আইপিএল? জানিয়ে দিল বোর্ড

মালদহে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কিশোরের নাম সামিউল ইসলাম। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বন্ধু সাফি আলীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ আরও জেনেছে, ঘটনার দিন সেভেন এমএম পিস্তল নিয়ে সামিউল (মৃত ছাত্র) ও তাঁর বন্ধু সাফি রিল তৈরি করছিল। সেই সময়ই এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার অর্থাৎ ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। সামিউল ও তার বন্ধু সাফি আলীই ছিল। তারা বাড়ির ছাদে রিল বানাতে উঠে এই কাণ্ড করেছে। সামিউলের মাথায় ছিল বুলেটের চিহ্ন। আত্মহত্যা নাকি, খুন তা নিয়ে ধন্দে পড়ে পুলিশ।

আরও পড়ুন: Border-Gavaskar Trophy 2024-25: কোহলি ব্যর্থ, পার্থে টেস্টে পেসারদের দাপট, ভারতের ১৫০ রানের জবাবে প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ব্যাকফুটে অস্ট্রেলিয়া

এরপর কালিয়াচক থানার আই সি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে শুরু হয় তদন্ত। শুরুতেই সামিউলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। সেটা খতিয়ে দেখে পুলিশ জানতে পারে ‘রিল’ বানাতে পারদর্শী ছিল সে। এরপরই পুলিশের কাছে স্পষ্ট হয়, সাফি আলী তার বন্ধু সামিউল ইসলামের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে, সেই সময় গুলি বেরিয়ে যায়। গুলির আঘাতে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় অষ্টম শ্রেণির ছাত্র সামিউল ইসলামের।

About Post Author