Home » নিম্ন আদালতেই জামিন পেলেন অর্পিতা

নিম্ন আদালতেই জামিন পেলেন অর্পিতা

সময় কলকাতা ডেস্ক, ২৫ নভেম্বর: প্রায় আড়াই বছর পর জামিন পেল অর্পিতা মুখোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বলে পরিচিত অর্পিতাকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল। তাঁর কাছে কয়েক কোটি টাকা, বিদেশি মুদ্রা ও বিপুল সম্পত্তি পেয়েছিল ইডি। তারপর থেকে টানা জেলেই ছিলেন তিনি। এদিন প্যারোলে থাকাকালীনই ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দিল বিশেষ ইডি আদালত।

আরও পড়ুন: Premier League: কোচ বদলেও জয় অধরা ম্যানচেস্টার ইউনাইটেডের

অর্পিতার জন্য ভাল সংবাদ এই যে আপাতত অন্য কোনও মামলায় অভিযুক্ত না থাকায় কুন্তলের মত তাঁকে জেলেই থাকতে হবে না। খুব শীঘ্রই জেলমুক্তি হতে পারে অর্পিতার। তিনি, তাই জেলমুক্তির সম্ভাবনা জোরাল হচ্ছে। আদালতের নির্দেশ, অর্পিতাকে পাসপোর্ট জমা রাখতে হবে। কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকা ছাড়তে পারবেন না তিনি। ২০২২ সালের ২২ জুলাই, প্রথমে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে নগদ টাকার পাহাড় খুঁজে পায় ইডি। সেই ছবি ছিল চমকে দেওয়ার মতো। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। প্রকাশ্যে আসে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা। এই গ্রেফতারির কয়েকদিন পর বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকেও মিলেছিল কোটি কোটি নগদ টাকা। সব মিলিয়ে প্রায় ৫২ কোটি টাকা, ৩ কোটি টাকার গয়না উদ্ধার করে ইডি।

আরও পড়ুন: Border-Gavaskar Trophy 2024: পারথে ১৪৭ বছরের ইতিহাস ভাঙল বুমরাহর ভারত, গড়ল একাধিক নজির

এই সংক্রান্ত মামলায় অর্পিতাই প্রথম যে নিম্ন আদালত থেকেই জামিন পেয়ে গেলেন। অর্পিতা আদালতে বারবার দাবি করেছেন, ওই টাকা তাঁর নয়। এছাড়া, অর্পিতা মন্ত্রী-ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও নিজেকে কখনও প্রভাবশালী বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেননি। এই যুক্তিতেই অর্পিতাকে জামিন দিল বিচারপতি।

About Post Author