Home » নিয়তি ছিল মৃত্যু, অভাবিত অন্তিম পরিণতি বিদ্যুৎ বিভাগের ঠিকা শ্রমিকের

নিয়তি ছিল মৃত্যু, অভাবিত অন্তিম পরিণতি বিদ্যুৎ বিভাগের ঠিকা শ্রমিকের

সময় কলকাতা ডেস্ক, ২৫ নভেম্বর : নিয়তিকে খণ্ডাতে কে পেরেছে? বিদ্যুৎবাহী তারের কাজ করতে গিয়ে দুর্ঘটনার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বেশ কিছুক্ষেত্রে হতে শোনা যায় কিন্তু বাগদায় এক বিদ্যুতের কাজ করতে গিয়ে ঠিকা শ্রমিকের মৃত্যু যেভাবে হল তার পরে  বলতে হয় নিয়তি ছিল মৃত্যু । বিদ্যুতের কভার কেবল লাগাতে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে জলে পড়ে খুঁটির তলায় চাপা পড়ে মৃত্যু হল মর্মান্তিক ভাবে।

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের চ্যাঙ্গা চাঁদপুর এলাকায় সোমবার সকালে বিদ্যুতের খোলা তার সরিয়ে কভার তাঁর লাগাতে বিদ্যুতের খুঁটিতে উঠেছিল সরজিত ঘোষ নামে হামকুড়ার বাসিন্দা এক ঠিকা শ্রমিক । বিদ্যুতের খুঁটি থেকে খোলা তার কাটতেই পুকুরের দিকে ভেঙে পড়ে যায় বিদ্যুতের খুঁটি । সেফটি বেল্ট থাকায় বিদ্যুতের খুঁটির নিচে জলের মধ্যে চাপা পড়ে সরজিত । খুঁটির তলায় জলের মধ্যে চাপা পড়ে মৃত্যু হয় যদিও সহকর্মীরা তাকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তবুও তা কাজে লাগে নি। ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে সরজিতকে।

অভাবিত মৃত্যু বিদ্যুৎ দপ্তরের বাগদার স্টেশন ম্যানেজার ভবেশ মল্লিক জানিয়েছেন, সকালে বিদ্যুতের খুঁটিতে খোলা তার সরিয়ে কভার তার লাগানোর কাজ করতে এসে বিদ্যুতের খুঁটি ভেঙে জলে পরে মৃত্যু হয়েছে সরজিত ঘোষ নামে এক ঠিকা শ্রমিকের । তাঁর সহকর্মী জসীম বিশ্বাস বলেছেন, তাঁরা চেষ্টা করেছিলেন তবে চোখের সামনে এভাবে মৃত্যু মানা যায় না। সবমিলিয়ে অভাবিত এই ঘটনা যেন বলছে নিয়তি ছিল মৃত্যু।

আরও পড়ুন OPTICAL ILLUSION: আপনার কাছে রয়েছে ৩৫ সেকেন্ড, নিচের দেওয়া ছবি দুটি থেকে জলদি ৩ টি পার্থক্য খুঁজে বার করুন

নিয়তি ছিল মৃত্যু  #নিয়তি ছিল মৃত্যু

About Post Author