Home » Bajrang Punia: বিপাকে বজরং, চারবছরের জন্য নির্বাসিত ভারতের অলিম্পিক্স পদজয়ী কুস্তিবিদ

Bajrang Punia: বিপাকে বজরং, চারবছরের জন্য নির্বাসিত ভারতের অলিম্পিক্স পদজয়ী কুস্তিবিদ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ নভেম্বরঃ টোকিও অলিম্পিক্সে দেশের হয়ে পদক জিতেছিলেন। সেই বজরং পুনিয়াকে চার বছরের জন্য নির্বাসিত করল জাতীয় ডোপবিরোধী সংস্থা। তাঁর বিরুদ্ধে ডোপ বিধি লঙ্ঘনের মত মারাত্মক অভিযোগ উঠেছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বজরং। তিনি এর পিছনে ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের হাত দেখছেন।   

চলতি বছরের মার্চ মাসে ছিল জাতীয় দলের ট্রায়াল। যা অনুষ্ঠিত হয়েছিল সোনিপতে। সেখানে নিয়মানুযায়ী প্রত্যেক ক্রীড়াবিদের মূত্র নমুনার জন্য পাঠাতে হয়। পরীক্ষা করে দেখা হয় তারমধ্যে এমন কোনও পদার্থ রয়েছে কিনা যা নিষিদ্ধ। কিন্তু নিজের নমুনা দিতে অস্বীকার করেন বজরং। তখনই তাঁকে সাময়িক সময়ের জন্য নির্বাসিত করা হয়েছিল। সেই দিনটি ছিল ২৩ এপ্রিল। তারপর বিশ্ব ডোপবিরোধী সংস্থা বা WADA ও নির্বাসনের কারণ জানতে চায় ও জাতীয় ডোপ সংস্থার রায়কে সাময়িকভাবে স্থগিত রাখে।

আরও পড়ুনঃ UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগে টানা চতুর্থ ম্যাচে জয় বার্সার, বড় জয় অ্যাথলেতিকো মাদ্রিদেরও

আরও পড়ুনঃ UEFA Champions League: চোদ্দ মিনিটের মধ্যে তিন গোল হজম, জয়ে ফেরা হল না গুয়ার্দিওলার সিটির

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: আপনার কাছে রয়েছে ৩৫ সেকেন্ড, নিচের দেওয়া ছবি দুটি থেকে জলদি ৩ টি পার্থক্য খুঁজে বার করুন

বিষয়টি নিয়ে কী জানিয়েছিলেন বজরং? ভারতের হয়ে পদক জয়ী কুস্তিবিদ জানিয়েছিলেন, পরীক্ষার জন্য তাঁকে মেয়াদ উত্তীর্ণ কিট দেওয়া হয়েছিল। কেন তাঁর সঙ্গে এই আচারণ করা হল তার সদুত্তর পেলে তবেই নমুনা দিতে চান বলে জানিয়েছিলেন বজরং। তাঁকে জুন মাসে ওয়াডার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়। তখনই কিছুদিনের জন্য তাঁর নির্বাসন তুলে নেওয়া হয়। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিষয়টি নিয়ে শুনানি হয়। সবশেষে বুধবার তাঁকে দোষী সব্যস্ত করল জাতীয় ডোপবিরোধী সংস্থা। আগামী চার বছরের জন্য তাঁকে নির্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ২০২৮ সালের এপ্রিল মাস পর্যন্ত তিনি কোনও রকম প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এমনকি কোনও দলকে কোচিংও করাতে পারবেন না। যদিও এই সিদ্ধান্তের পিছনে প্রাক্তন কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ সিংয়ের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন অলিম্পিক্স পদকজয়ী কুস্তিবিদ।

About Post Author