সময় কলকাতা ডেস্ক, ২৮ অক্টোবরঃ বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে দেশে সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচার নিয়েও সরব হয়েছেন বঙ্গবন্ধু কন্যা। পাশাপাশি আইনজীবি হত্যার বিচারও চেয়েছেন তিনি। 
এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধান মন্ত্রী জানিয়েছেন, “সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
আরও পড়ুনঃ “আমার গোত্র শুধু ‘মা-মাটি-মানুষ’, উই আর সেকুলার”, নৈহাটি বড়মার মন্দির থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি বাংলাদেশে আইনজীবীকে নৃশংসভাবে খুনের ঘটনা নিয়েও সরব হয়েছেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেছেন,“চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল, আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহবান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”
আরও পড়ুনঃ প্রাক্তন বান্ধবীকে ধর্ষণ করে খুন : প্রমাণ লোপাটের জন্য দেহকে চল্লিশ টুকরো
আরও পড়ুনঃ সমাজ মাধ্যমে আপত্তিকর বিষয়বস্তুর উনস্থাপনা রুখতে কড়া আইন চাই! লোকসভার প্রস্তাব অশ্বিনী বৈষ্ণবের
একইসঙ্গে অন্তর্বতীকালীন ইউনুস সরকারের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন হাসিনা। তিনি অভিযোগ করেছেন বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যলমূল্যষ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ। সাধারণ মানুষের উপরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এইসব নির্যাতন চলছে। নিজের দলের কর্মীদের বিরুদ্ধেও অত্যাচারের অভিযোগ করেছেন আওয়ামী লিগের নেত্রী।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত