সময় কলকাতা ডেস্ক, ১ ডিসেম্বর : চলে গেলেন ইয়ান রেডপাথ। অস্ট্রেলিয়ান ক্রিকেটের অতীতদিনের বহু গৌরবের সাক্ষী তিনি। ১৯৬৪ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে তিনি ৬৬টি টেস্ট খেলেছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটে ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটের “হল অফ ফেম “-এ তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
চলে গেলেন প্রাক্তন অজি টেস্ট তারকা ইয়ান রেডপাথ। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ষাটের ও সত্তর দশকের শুরুতে তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন। ৬৬ টি টেস্ট খেলে তিনি ৪৭৩৭ রান করেছেন। করেছেন ৮ টি শতরান। স্লিপ ফিল্ডার হিসেবে তিনি ছিলেন দুর্দান্ত । টেস্ট ক্রিকেটে তাঁর ৮৩ টি ক্যাচ রয়েছে। তিনি ৫ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ-ও খেলেছিলেন অস্ট্রেলিয়ার হয়ে। তবে একদিনের ক্রিকেটে সেভাবে দাগ কাটতে পারেননি তিনি। টেস্ট ক্রিকেটে তার ব্যাটিং গড় ৪৩ এর উপরে যা নিঃসন্দেহে তাঁকে পার সমসাময়িক ব্যাটসম্যানদের মধ্যে আলাদা করে রাখবে । চলে গেলেন ইয়ান রেডপাথ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে রেখে গিয়েছেন অজস্র স্মৃতি।
আরও পড়ুন Border-Gavaskar Trophy: অ্যাডিলেড টেস্টের আগে অজি শিবিরে ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন হেজেলউড
১৯৬৩-৬৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেলবোর্ন ক্রিকেট রাউন্ডে দ্বিতীয় ক্রিকেট টেস্টে টেস্টে অভিষেক করেছিলেন রেডপাথ এবং বিল লরির সঙ্গে ওপেনিং জুটিতে ২১৯ রান করেছিলেন। তাঁর ব্যক্তিগত অবদান ছিল ৯৭। প্রথম শতরান পেতে তাঁর আরও পাঁচ বছর সময় লেগে যায়। অথচ তিনি ধারাবাহিকভাবে রান করেছেন। টেস্টে আটটি শতরানের পাশাপাশি তিনি ৩১ টি অর্ধশত রানের মালিক।

চলে গেলেন ইয়ান রেডপাথ #চলে গেলেন ইয়ান রেডপাথ
আরও পড়ুন আলাদিনের আশ্চর্য প্রদীপ নিভিয়ে ইস্টবেঙ্গল যেন রবার্ট ব্রুস


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে