পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৫ অগাস্ট : বর্ষার মরশুমে ভরসা বারাসাত। মহামেডানের ভন্ডুল ম্যাচের দায়িত্ব পেল বারাসাত। কলকাতা এবং বারাসাত – সর্বত্র বৃষ্টি হয়েছে দিনভর। কলকাতায় মহামেডান মাঠে জল জমে যায় বৃষ্টিতে যা সরে নি। অন্যদিকে,বারাসাত স্টেডিয়ামে সংস্কার কাজ হওয়ায় এবং জলনিকাশী ব্যবস্থা ভালো হওয়ায় বিন্দুমাত্র জল দাঁড়ায় নি। মহামেডান মাঠে জল জমে থাকায় খেলা পরিতক্ত ঘোষণা হয়। ম্যাচটির দায়িত্ব দেওয়া হয়েছে বারাসাত স্টেডিয়ামকে। বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জির কার্যালয় থেকে জানানো হয়েছে, আগামী ৮ তারিখ (শনিবার ) মহামেডানের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। বারাসাত বিজেপি জেলার শীর্ষ নেতা দীপ্ত লস্কর জানিয়েছেন, বারাসাত স্টেডিয়ামে ফুটবলের দায়িত্বে থাকা প্রশাসনিক আধিকারিকদের রাজ্যের সর্বোচ্চ ক্রীড়া নিয়ামক সংস্থা আইএফএ ম্যাচের দায়িত্ব ইতিমধ্যেই অর্পণ করেছেন। ফলশ্রুতি, শুক্রবার থেকে টানা তিন দিন বারাসাত স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের খেলা আয়োজিত হবে।
বারাসাত ফুটবল মাঠ ঘিরে বর্তমানে পরিকাঠামগত উন্নতি চোখে পড়ার মত। স্বয়ং বারাসাতের বিধায়ক এবং আই এফ এস সেক্রেটারি বারাসাত মাঠ পরিদর্শন করেছেন। সার্বিক পরিস্থিতি বিচার করে বর্ষার মরশুমে ভরসা বারাসাত।
অন্যদিকে, এদিন মহামেডান মাঠে ভন্ডুল ম্যাচে উত্তেজনা ছড়াতে দেখা গিয়েছে।জলে ছোটাছুটি করতে এবং ডিগবাজি খেতে দেখা যায় দর্শকদের। বুধবার কলকাতা ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং বনাম পুলিশ এসি-র গ্রাউন্ডে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কলকাতায় অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে মাঠের অবস্থা খেলার সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়ে। এই ম্যাচটি ঘিরে সঠিক লাইন মার্কিং না থাকা এবং ফ্লাডলাইটের অপ্রতুলতার কারণে ম্যাচ কমিশনার ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। উল্লেখ্য, বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ফ্লাড লাইট এবং জল নিকাশি ব্যবস্থা আধুনিক প্রযুক্তি মেনে করা হয়েছে। আগামী দিনে ইস্টবেঙ্গল- মোহনবাগানের ম্যাচ ও বারাসাত স্টেডিয়ামে হতে পারে বলেই আই এফ এ সূত্রে জানা গিয়েছে।।
আরও পড়ুন বারাসাতে কি ডার্বি ম্যাচ?
বর্ষার মরশুমে ভরসা বারাসাত #কলকাতাফুটবললিগ


More Stories
বারাসাতের রাস্তা-ফুটপাথ কবে এবং কোন কোন এলাকায় ফাঁকা করা হচ্ছে?
বারাসাতে কি ডার্বি ম্যাচ?
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ