Home » বারাসাতের রাস্তা-ফুটপাথ কবে এবং কোন কোন এলাকায় ফাঁকা করা হচ্ছে?

বারাসাতের রাস্তা-ফুটপাথ কবে এবং কোন কোন এলাকায় ফাঁকা করা হচ্ছে?

সময় কলকাতা ডেস্ক, ৫ অগাস্ট : বারাসাত রাস্তার ফুটপাথ দিয়ে মানুষ হাঁটতে পারেন না কারণ রাস্তার ফুটপাথ চলে গেছে ফুটপাথ জুড়ে বসে থাকা দোকানদারদের কবলে। তাঁরা রাস্তার উপরে প্রায় উঠে এসে তাদের দ্রব্য বেচাকেনা করেন। ফুটপাথে রয়েছে ফলের দোকান,সবজির দোকান, দশকর্মা ভান্ডার, চায়ের স্টল। স্বয়ং জেলাশাসক বলছেন, ব্যবসায়ীদের অনেকের বাড়ি বারাসাতে নয় অথচ তাঁদের রাজত্ব ফুটপাথ জুড়ে। বারাসাত বাসীদের নরক যন্ত্রণা থেকে দূর করতে রাজনৈতিক নেতা ও প্রশাসকরা একযোগে নামলেন বুধবার দুপুর বেলা। অবিলম্বে কোন কোন এলাকার রাস্তা ফুটপাথ দ্রুত ফাঁকা করে দেওয়া হচ্ছে জানিয়েও দেডলাইনও বলে দিয়েছে পুলিশ প্রশাসন।

উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দফতর থেকে শুরু করে কোর্টের সামনে দিয়ে যে রাস্তা সোজা হরিতলা হয়ে বারাসাতের বুক চিরে চলে গেছে সেখানে রাস্তা-ফুটপাথে খালি দোকানের পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। জেলা প্রশাসন মনে করছে, এই একটি কারণে জনবহুল সদর শহর বারাসাতে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। শুধু তাই নয়, সাধারণ মানুষ চলাচল করতে পারছেন না বারাসাত শহরে। স্কুল পড়ুয়া থেকে রোগী প্রত্যেকের জীবন যন্ত্রণার কারণ হয়ে উঠেছে রাস্তার ধার ঘেঁষে বসে থাকা দোকানগুলিম অন্তত এমনটাই মনে করছেন স্বয়ং জেলা শাসক থেকে বারাসাতের বিধায়ক। পুলিশের সর্বোচ্চ আধিকারিককে সঙ্গে নিয়ে জেলাশাসক এবং বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জী অভিযান চালালেন বারাসাত শহুর জুড়ে। দ্রুত বারাসাত আদালত সংলগ্ন এলাকার ফুটপাথ, কেএনসি রোড এবং হরিতলা দ্রুত ফাঁকা করে দেওয়ার অঙ্গীকার করেছেন তাঁরা । বারাসাত পুলিশ জেলার সর্বোচ্চ আধিকারিকরা জানিয়েছেন,  আগামী আট-দশ দিনের মধ্যেই বারাসাতের জনবহুল রাস্তা এবং প্রাণকেন্দ্র গুলির পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দোকানগুলিকে ফাঁকা করে দেওয়া হবে।।

About Post Author