Home » বিধানসভায় মুখমুখি মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, বোসকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন মমতা

বিধানসভায় মুখমুখি মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, বোসকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন মমতা

সময় কলকাতা ডেস্ক, ২ ডিসেম্বর: প্রথমবার বিধানসভায় উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ মুখোমুখি মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। সোমবার উত্তরীয় পরিয়ে বোসকে স্বাগত বরণ করে নিলেন মমতা। রাজ্যপালের হাতে পুস্পস্তবক তুলে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ আলুর ব্যবসায়ীদের ধর্মঘট রুখতে সরব রাজ্য, নিতে পারে চূড়ান্ত পদক্ষেপ!

এর আগে বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে রাজ্য-রাজ্যপালের দ্বন্দ্ব চরমে উঠেছিল। নানা‘অজুহাত’সামনে রেখে বিধায়কদের শপথ নিয়ে গড়িমসি করেছিলেন রাজ‌্যপাল। তবে এবার অধ‌্যক্ষ বিমান বন্দ্যোপাধ‌্যায়ের কৌশলেই আর সেই পথে যেতে পারেননি সি ভি আনন্দ বোস। সোমবার ঘড়ির কাঁটায় ঠিক সাড়ে বারোটা নাগাদ বিধানসভায় পৌঁছন রাজ্যপাল। তাঁকে স্বাগত জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। পরিয়ে দেন উত্তরীয়। এর পর তাঁর হাতে পুস্পস্তবক দেন বিধানসভার অধ্যক্ষ। সকলে চলে যান বিধানসভার অন্দরে।

আরও পড়ুনঃ India vs Australia PM Test: বিরাট নামলেনই না, ব্যর্থ রোহিত! তাও অ্যাডিলেডে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত

প্রসঙ্গত, সিভি আনন্দ বোস রাজ্যপাল পদে আসার পর প্রথম দিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় হাতেখড়িও দিয়েছিলেন রাজ্যপালের। তবে তার পর একাধিক ইস্যুতে মতানৈত্য তৈরি হয়েছে। অশান্তি চরমে পৌঁছেছে। প্রকাশ্যে আক্রমণের পথে হেঁটেছিলেন তাঁরা। এর আগে দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন চৌধুরীর শপথকে কেন্দ্র করে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছয়। তার পরবর্তী এবার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের এই মুখোমুখি সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

About Post Author