সময় কলকাতা ডেস্ক, ৬ ডিসেম্বর: আচমকা বিস্ফোরণ তোলপাড় সিঁথির মোড় সংলগ্ন এলাকা। তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত একজন শ্রমিকের। আশঙ্কা জনক অবস্থায় আরও এক জন। সূত্রের খবর তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে তেলের ট্যাঙ্কার আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে সিঁথি থানার পুলিশ এবং দমকল। কীভাবে তেলের ট্যাঙ্কারের কাছে আগুন এল খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কালীঘাটের কাকু, তবে জেলমুক্তি হবে না এখনই
পুলিশ সূত্রে খবর, মৃতের ব্যক্তির নাম সাগর। অন্যজন যিনি আশঙ্কাজনক অবস্থায় তাঁর নাম শঙ্কর। একই ট্যাঙ্কারে কাজ করছিলেন দু’জন। ওই ট্যাঙ্কারটি গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হচ্ছিল। আচমকা প্রচণ্ড শব্দে চারদিক কেঁপে ওঠে। দু’জন শ্রমিক ট্যাঙ্কারে কাজ করছিলেন। তাঁরা গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই তেলের ট্যাঙ্কারের ভিতরে আগে থেকে তেল বা গ্যাসজাতীয় দাহ্য পদার্থ মজুত ছিল বলে মনে করা হচ্ছে। অনেকের অভিযোগ ট্যাঙ্কারে কী আছে? তার প্রতিক্রিয়া কী হতে পারে? এসব বিষয়ে আগে থেকে সাবধানতা অবলম্বন করেনি কর্তৃপক্ষ।
আরও পড়ুন: আমডাঙ্গার আগুন ও বিস্ফোরণের নেপথ্যে কী কারণ কী রহস্য?


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা