Home » Mamata Banerjee: “ভাববেন না আমরা বসে ললিপপ খাব…” বাংলা দখল নিয়ে রুজভিকে হুঁশিয়ারি মমতার

Mamata Banerjee: “ভাববেন না আমরা বসে ললিপপ খাব…” বাংলা দখল নিয়ে রুজভিকে হুঁশিয়ারি মমতার

সময় কলকাতা ডেস্ক, ৯ ডিসেম্বরঃ ক্রমেই তপ্ত হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। যে দেশের জন্য স্বাধীনতার স্বাদ পয়েছে, আজ সেই দেশের বিরুদ্ধেই বিষোদ্বার করছে সে দেশের একাংশের নাগরিক। পাশাপাশি চলছে সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য নির্যাতন। সেখানেই থেমে নেই তারা। সম্প্রতি একধাপ এগিয়ে ভারতের তিন রাজ্য বাংলা-বিহার-ওড়িশা দখলের ডাক দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি।  বিধানসভায় রিজভির মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিধানসভার অধিবেশন চলাকালীন মমতা বলেন, “কেউ কেউ বলছেন, বাংলা-বিহার-ওড়িশা দখল করব। আমি তাদের বলব ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনার কেন কারুর নেই, যে বাংলা-বিহার-উড়িষ্যা নিয়ে নেবেন। আর আমরা বসে বসে ললিপপ খাব। আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক। আমরা সবাই সবাইকে রক্ষা করব।”

আরও পড়ুনঃ সন্দেশখালিতে তরুণী খুনের তদন্ত খতিয়ে দেখতে উপস্থিত মহিলা কমিশন, প্রশ্নের মুখে পুলিশ

আরও পড়ুনঃ “অগণতান্ত্রিকভাবে নির্বাচিত”, মুখ্যমন্ত্রী ফডণবীসের বিরুদ্ধে অভিযোগ, শপথ গ্রহণ বয়কট মহা বিকাশ আঘাড়ির বিধায়কদের

আরও পড়ুনঃ বাংলাদেশ আবহে ডুয়ার্স উৎসবে স্থান পেল না বাংলাদেশী স্টল

শনিবার বিএনপি-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির একটি বক্তব্য সমাজমাধ্যমে ভাইরাল হয়। তিনি কিছু শব্দচয়নের মধ্যে দিয়ে নিজের ভারত-বিরোধিতার প্রমাণ দিয়েছেন। কী বলেছেন রিজভি? বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “যদি আপনারা ভাবেন, হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনাদের কব্জায় চলে যাবে,  এমন অশুভ ইচ্ছা যদি থাকে,  তা হলে আমরাও দাবি করব বাংলা-বিহার-ওড়িশার। ওটা আমাদের নবাবের এলাকা। ন্যায্য অধিকার।” তাঁর করা বক্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভারতের রাজনৈতিক নেতারাও পাল্টা দিতে ছাড়েননি। এ বার রিজভির বক্তব্য নিয়ে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

About Post Author