আবুল কায়েম গাজী, সময় কলকাতা, ৫ ডিসেম্বর : বৃহস্পতিবার সকালে আমডাঙার উলুডাঙায় জাতীয় সড়কের ধরে গ্যাস কারখানা ভয়াবহ আগুন এলাকায় উত্তেজনা ছড়ায়। কীকরে পরপর সিলিন্ডারে বিস্ফোরণ হল আর কী করেই বা বিস্ফোরণ সিলিন্ডার উড়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে তা নিয়ে প্রাথমিকভাবে চাপা উত্তেজনা ছড়ায়। ঘটনা স্থলে দমকলের একটি একটি ইঞ্জিন যায় । অতঃপর এলাকার মানুষজন-ই জানান আগুন ও বিস্ফোরণের নেপথ্যে কী কারণ।
ঘটনা নিয়ে বেআইনি গ্যাস কারখানার বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। দীর্ঘদিন ধরেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছিল কারখানা,অভিযোগ স্থানীয়দের।বিস্ফোরণের ঘটনায় বাড়ি ছেড়ে মাঠে আশ্রয় নেয় এলাকাবাসীরা।ঘটনার দীর্ঘক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখায় এলাকাবাসীরা। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ – এভাবে বেআইনি গ্যাস কারখানা কেন জনবসতি সংলগ্ন এলাকায় চলছে তা নিয়ে । এই ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে যায় ১২ নম্বর নম্বর জাতীয় সড়ক। এসএসবি জওয়ানদের নামাতে হয় পরিস্থিতি সামাল দিতে। ঘটনার দীর্ঘ সময় পরেও এলাকা থমথমে।।


More Stories
মধ্যমগ্রাম থেকে ১৭ বছরের ছাত্র নিখোঁজ ,প্রশাসনের দ্বারস্থ পরিবার
কুমোরটুলির পর ঘোলা !ট্রলি ব্যাগে বন্দি এক ব্যক্তির দেহ!
পুলিশ পরিচয় দিয়ে এবার মাছ বাজারে তোলাবাজি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ২ তৃণমূল কর্মী