Home » ICC Champions Trophy: অবশেষে কাটল জট, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

ICC Champions Trophy: অবশেষে কাটল জট, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ ডিসেম্বরঃ কাটল জট। আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে হাইব্রিড মডেলেই। অবশেষে আইসিসির প্রস্তাব মেনে নিল পাকিস্তান। তবে শুধু আগামী বছরই নয় ২০২৭ সাল পর্যন্ত আইসিসির সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলেই হবে বলে জানা গিয়েছে।   

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ছিল পাকিস্তানে। কিন্তু কূটনেতিক কারণে পড়শি দেশে খেলতে যাবে না বলে জানিয়ে দেয় ভারত। কিন্তু নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে অনড় ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি পাকিস্তানে প্রতিযোগিতা না হলে নাম তুলে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন সেদেশের বোর্ড কর্তারা। অবশেষে নিজেদের অবস্থান থেকে পিছু হটেছেন তাঁরা। যদিও তাঁদের পাল্টা শর্ত ছিল ২০৩১ সাল পর্যন্ত আইসিসির কোনও প্রতিযোগিতায় অংশ নিতে ভারতে আসবে না পাকিস্তান। তখনও প্রতিযোগিতার আয়োজন করতে হবে হাইব্রিড মডেলে। জানা গিয়েছে তাঁদের দাবিও আংশিক মেনে নিয়েছে আইসিসি। ২০২৭ সাল পর্যন্ত ভারতে আয়োজিত আইসিসির প্রতিযোগিতায় নিরপেক্ষ মাঠে খেলবে পাকিস্তান।

আরও পড়ুনঃ Optical Illusion: ৫ শতাংশ পাঠক পেরেছেন নিচের ছবি দুটি থেকে মাত্র ৩৫ সেকেন্ডে তিনটি পার্থক্য খুঁজে বের করতে, আপনি তাঁদের মধ্যে একজন?

আরও পড়ুনঃ Syed Mushtaq Ali Trophy: রাজস্থানকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউটে বাংলা

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy: ওপেনিং নয় প্রথম একাদশই প্রধান লক্ষ্য, অ্যাডিলেড টেস্টের আগে ব্যাটিং অর্ডার নিয়ে রাহুল-বার্তা

আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর, বৃহস্পতিবার দুবাইয়ের সদরদফতরে যান জয় শাহ। সেখানে সব বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন পাকিস্তান বোর্ডের কর্তারাও। তারপরেই জট কাটে বলে জানা গিয়েছে। আইসিসির এক কর্তা জানিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহীতে। তবে ভারত নিজেদের ম্যাচ খেলবে দুবাইয়ে। আইসিসির দাবি এর ফলে সবপক্ষই লাভবান হবে।

About Post Author