স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ ডিসেম্বর: নতুন প্রজন্মের কাছে তিনি অনুপ্রেরণা, সমসাময়িক ব্যাটারদের কাছে ত্রাশ। একা হাতে দলকে ফেরাতে পারেন জয়ের স্রোতে। বাইশ গজে জমে যাওয়া যেকোনও ব্যাটারকে তুলে নিতে পারেন চকিতেই। তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ বোলার জসপ্রীত বুমরাহ। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রমের কথায়, “বুমরাহ এইমুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ বোলার।” ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ড কার্টলি অ্যামব্রুশও তাঁর ভক্ত। ভারতের কিংবদন্তি বিরাট কোহলির কথায় বুমরাহ ‘ওয়ান্স ইন এ জেনারেশন বোলার’। সেই বুমরাহর আজকে জন্মদিন। সুদূর অতীতে ভারতকে নিয়ে ক্রিকেট বোদ্ধাদের বলতে শোনা যেত, ‘সেনা’ দেশে ভাল পেস বোলিংয়ের অভাবে বারবার পিছিয়ে যায় ভারত। তবে ভোল বদলে দিয়েছেন বুমরাহ। অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক বা দক্ষিণ আফ্রিকা সব দেশেই বুমরাহ কার্যকর। শুয়িং, পেস, লাইন, লেন্থ কোনটা নেই তাঁর বলে? আক্রমের কথায় বুমরাহ বোলার হিসাবে সম্পূর্ণ।

আরও পড়ুন: সিঁথিতে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু এক শ্রমিকের, আশঙ্কাজনক আরও এক
চলতি বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে ভারতকে অধিনায়ত্ব দিয়েছেন বুমরাহ। তবে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে সহ অধিয়ায়ক তিনি। রোহিত ফিরতেই অধিয়ত্ব থেকে সরে যেতে হয়েছে দলের অন্যতম শ্রেষ্ঠ পেসারকে। তবু সমর্থকদের পাখির চোখ তিনি। পার্থে আট উইকেট তুলে ভারতের জয়ে প্রধান ভূমিকা নিয়েছিলেন বুমরাহ। হয়েছিলেন ম্যাচের সেরাও। যেভাবে সেদিন ব্যাটিং বিপর্যয়ের পর ‘মেন ইন ব্লু’কে খেলায় ফিরিয়েছিলেন কিংবদন্তী, আজ তাঁর জন্মদিনেও সেই রকম কিছু দেখার আশায় মুখিয়ে আট থেকে আশি। প্ৰথম ইনিংসে ১৮০ রানে দশ উইকেট হয়ে যাওয়ার পর এখন বুমরাহই ভরসা। রান তাড়া করতে নামা তিন, চারজন অজি ব্যাটারকে তিনি ফিরিয়ে দিতে পারলেই এই ম্যাচেরও দখল নিতে পারে রোহিত ব্রিগেড।
আরও পড়ুন: ICC Champions Trophy: অবশেষে কাটল জট, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
গুজরাট থেকে বিশ্বশাসন পর্যন্ত যাত্রাটা সহজ ছিল না। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে বুমরাহের। সেই বছর অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম একদিবসীয় ও টি-টোয়েন্টিতে অভিষেক হলেও লাল বল হাতে তুলতে সময় নিয়েছিলেন আরও দুই’বছর। এরপর ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে নামেন তিনি। ব্যাস তারপর থেকে আর পিছনে ঘুরে দেখেননি। আজ পর্যন্ত ৪২ টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ১৮১টি উইকেট। সাদা বলেও পেয়েছেন বিশেষ সাফল্য। একদিবসীয় ক্রিকেটে ৮৯ টি ম্যাচে নিয়েছেন ১৪৯টি উইকেট। ৮৯ টি উইকেট নিয়েছেন ৭০ টি টি-টোয়েন্টি ম্যাচে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভারতীয় প্রিমিয়ার লিগের অসামান্য কৃতিত্বের অধিকারী তিনি। ডেথ ওভার্সে তাঁর বলে সামান্য রান তুলে নেওয়াও আজ ব্যাটারদের পক্ষে কঠিন হয়ে উঠেছে। পেস, ইয়র্কার, বাউন্সার কোনটা পারেন না তিনি। তাঁর পারফর্মেন্সে মুগ্ধ বিশ্বের তাবড় তাবড় প্রাক্তনীরা। অনেকের মতে বুমরাহ ভারতে জন্ম নেওয়া সর্ব কালের শ্রেষ্ঠ বোলার। তবে অ্যাডিলেড দ্বিতীয় ম্যাচে জিততে মরিয়া অজিদের কী রুখে দিতে পারবেন তিনি? দলকে ফের খেলায় ফেরাতে বুমরাহই হয়ে উঠবেন রোহিতের তুরুপের তাস? চোখ থাকবে সেদিকে।


More Stories
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী