Home » পাখি দেখায় বাদ সাধছে কচুরিপানা : প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে মাঝিদের বিপন্নতা দূর করার উদ্যোগ

পাখি দেখায় বাদ সাধছে কচুরিপানা : প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে মাঝিদের বিপন্নতা দূর করার উদ্যোগ

সুজয় ভট্টাচার্য,সময় কলকাতা, ৮ ডিসেম্বর :পাখি দেখায় বাদ সাধছে কচুরিপানা।প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে মাঝিদের বিপন্নতা দূর করার উদ্যোগ। পূর্বস্থলী উত্তরের  বিধায়কের প্রকৃতি পাঠের বার্তা।

প্রাণীদের জীবন চক্র বাস্তু তন্ত্র  – একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। একটিকে ধ্বংস করে অন্যের পক্ষে বাঁচা অসম্ভব। মানুষের জীবনজীবিকা সবকিছুই জড়িয়ে আছে বৃহত্তর জীবকুলের সঙ্গে। সঠিকভাবে সবকিছু সঠিকভাবে নিয়ন্ত্রিত না হলে মানুষের জীবিকাতেও হাত পড়তে পারে, যেভাবে মাথায় হাত পড়েছে পূর্ব বর্ধমানের ছাড়িগঙ্গার মাঝিদের। শীতকাল এসেছে -পাখিরা আসছে চুুপির পাখিরালয়ে,  কিন্তু ছাড়িগঙ্গা ভরেছে কচুরিপানায়। মাঝিরা পর্যটকদের ঘুরে দেখাতে পারছেন না । পাখি দেখায় বাধ সাধছে কচুরিপানা। মাঝিদের জীবিকা রক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে বিচার করে, সবদিকের মধ্যে সমন্বয় রেখে প্রাকৃতিক বিষয়ের সমতা রক্ষা করার ভাবনা দানা বেঁধেছে। একজোট হয়ে ভাবতে শুরু করেছে প্রশাসন, প্রকৃতি প্রেমী, রাজনৈতিক নেতৃত্ব এবং প্রকৃতিপ্রেমীরা।এরমধ্যে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বাস্তুতন্ত্রের সঠিকভাবে রক্ষণাবেক্ষণের  মধ্যে দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও সমাধানের বার্তা দিলেন।

কচুরিপানা পরিষ্কার করার জন্য বৈঠক হল। প্রশাসন তথা ব্লগ ডেভেলপমেন্ট অফিস ও স্বেচ্ছাসেবী সংগঠন  অর্থের জোগান দিচ্ছে কচুরিপানা পরিষ্কারের জন্য, পর্যটন শিল্প বিকাশের ভাবনায়। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় তবুও সুস্পষ্ট ইঙ্গিত রাখলেন স্বতন্ত্রভাবে। তিনিও আর্থিক সাহায্য করবেন তথাপি খালি টাকা দিয়ে সব সমস্যার সমাধান হবে না তাও তিনি বোঝালেন।  প্রাকৃতিক দায়বদ্ধতা এবং প্রকৃতি প্রেমের ভাবনা থেকে  তিনি জানালেন, মাঝিদের অসুবিধা থাকবে না , জমা কাদা এবং কচুরিপানা পরিষ্কার করা হবে। তবে বিধায়ক প্রকৃতি পাঠের বার্তা দিয়ে এও জানালেন,সব কচুরিপানা পরিষ্কার করা হবে না। পাখিদের জীবনচক্র ব্যাহত যেন না হয়, সেদিকে লক্ষ্য রেখেই যথাযথ ভাবে  পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রকৃতি প্রেমের ভাবনায় নিজেদের রাঙিয়ে – নইলে বাস্তুতন্ত্রই যে ধাক্কা খাবে।।

মাঝিদের বিপন্নতা #মাঝিদের বিপন্নতা

আরও পড়ুনবয়স হার মানছে সুনীলের কাছে

About Post Author