স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ ডিসেম্বরঃ চ্যাম্পিয়ন্স লিগে অপ্রতিরোধ্য লিভারপুল। চলতি মরশুমে টানা ছ’ম্যাচ জিতে লিগের শীর্ষস্থান আরও মজবুত করল তারা। মঙ্গলবার স্পেনের ক্লাব গিরোনাকে তাদের ঘরের মাঠে গিয়ে হারাল আর্নে স্লটের ছেলেরা। ইংল্যান্ডের ক্লাব জয় পেল ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করলেন মহম্মদ সালাহ।

লিগ টেবিলের তলানিতে থাকা গিরোনাকে হারাতে বেশ বেগ পেতে হল লিভারপুলকে। যদিও ম্যাচের শুরু থেকে আক্রমণে চাপ বাড়ায় অল রেড রেডরা। কিন্তু কোনওভাবেই গোল মুখ খুলতে পারছিল না তারা। গতির বিপরীতে বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছে যায় গিরোনা। সেই সময় বেশ কয়েকটা অনবদ্য শট বাঁচান লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। অক্টোবর মাসে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের এই অভিজ্ঞ গোলরক্ষক। তারপর দীর্ঘদিন পর এ দিন মাঠে নামেন। তাঁর সৌজন্যে প্রথমার্ধে গোল হজম করেনি লিভারপুল। খেলা শেষ হয় গোলশূন্য। দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। ৬৩ মিনিটে বক্সের মধ্যে লুই দিয়াজকে বাধা দিতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করে বসেন ডনি ভ্যান ডি বিক। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলারের ভুলেই পেনাল্টি হজম করতে হয় স্পেনের ক্লাবকে। স্পট থেকে গোল করে দলকে এগিয়ে দিতে ভুল করেননি অভিজ্ঞ সালাহ। এই গোলের ফলে নয়া নজির গড়লেন মিশরের ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগে তিনিও অর্ধশত গোলের মালিক হলেন। গোল হজম করে আর ম্যাচে ফিরতে পারেনি গিরোনা। শেষ পর্যন্ত সালাহর গোলেই ১-০ গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লিভারপুল।
আরও পড়ুনঃ UEFA Champions League: রিয়ালের জয়ে ফেরার দিনে আন্সেলোত্তির চিন্তা বাড়াল এমবাপ্পের চোট
বায়ার্নের জয়ঃ চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে বড় জয় পেল বায়ার্ন মিউনিখ। ইউক্রেনের ক্লাব শাখাতার ডোনেতস্ককে ৫-১ গোলে হারিয়ে দিল ভিনসেন্ট কোম্পানির ছেলেরা। ম্যাচ শুরু পাঁচ মিনিটের মধ্যে কেভিনের গোলে এগিয়ে যায় আয়োজকরা। ছ’মিনিটের মধ্যে গোল করে জার্মানির ক্লাবকে সমতায় ফেরান কোনার্ড লাইমার। প্রথমার্ধের শেষের দিকে বায়ার্নকে এগিয়ে দেন টমাস মুলার। দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝড় তোলে বায়ার্ন। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন মিকাইল ওলিসে। ৮৭ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন জামাল মুসিয়ালা। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন ওলিসে।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক