Home » FIFPRO WORLD XI: বর্ষসেরা বিশ্ব একাদশে সিটি ও মাদ্রিদের ফুটবলারদের প্রাধান্য, বাদ মেসি-রোনাল্ডো

FIFPRO WORLD XI: বর্ষসেরা বিশ্ব একাদশে সিটি ও মাদ্রিদের ফুটবলারদের প্রাধান্য, বাদ মেসি-রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ ডিসেম্বরঃ ফিফপ্রো-র বিচারে বর্ষসেরা বিশ্ব একাদশ প্রকাশিত হল। বিশ্বের ৭০ দেশের ফুটবলারদের বিচারে এই একাদশ তৈরি করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি ও স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের ফুটবলারদের প্রাধান্য। তবে এই একাদশে জায়গা হয়নি গত দুই দশকের অন্যতম দুই সেরা তারকার। কেমন হল সেই একাদশ? দেখে নেওয়া যাক…

বর্ষসেরা বিশ্ব একাদশে ঢোকার লড়াই ছিল মূলত ২৬ জনের মধ্যে। মূলত ইংল্যান্ড, জার্মানি, স্পেন এবং ফ্রান্সের ক্লাবে খেলা ফুটবলাররা এই তালিকায় জায়গা করে নিয়েছিল। সেই তালিকায় ছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেজর লিগ সকার ও সৌদি প্রো লিগ খেলা তাঁরাই প্রথম ফুটবলার যারা ফিফপ্রো-র বিশ্বএকাদশের প্রাথমিক তালিকায় সুযোগ পেয়েছেন। তবে সেরা একাদশে ঠাঁই পাননি কেউই। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের ছ’জন, ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার সিটির চার জন এবং লিভারপুলের  এক জন বিশ্বের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুনঃ Ben Curran: ভাই এক দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন, দাদা খেলার সুযোগ পেলেন অন্য দেশে

আরও পড়ুনঃ Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শামি ঝড়, চণ্ডীগড়কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলা

আরও পড়ুনঃ Border Gavaskar Trophy: অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় ভারতের, কামিন্সদের কাছে সিরিজে সমতায় ফেরানো সময়ের অপেক্ষা

একনজরে দেখে নেওয়া যাক ফিফপ্রো-র বিচারে বর্ষসেরা বিশ্ব একাদশঃ

গোলরক্ষক- এডেরসন (ম্যাঞ্চেস্টার সিটি)

ডিফেন্ডার- দানি কার্ভাহাল (রিয়াল মাদ্রিদ), অ্যান্তোনিয়ো রুডিগার (রিয়াল মাদ্রিদ) ও ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল)

মিডফিল্ডার- জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ) কেভিন ডি ব্রুইন (ম্যাঞ্চেস্টার সিটি), এবং রদ্রি (ম্যাঞ্চেস্টার সিটি)

স্ট্রাইকার- এর্লিং হালান্ড (ম্যাঞ্চেস্টার সিটি), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ) এবং ভিনিসিয়স জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

About Post Author