Home » বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সরব মতুয়া মহাসঙ্গ! মিছিল করে স্বারকলিপি জমা ডিএম-এর অফিসে

বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সরব মতুয়া মহাসঙ্গ! মিছিল করে স্বারকলিপি জমা ডিএম-এর অফিসে

সময় কলকাতা ডেস্ক, ১২ ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নিয়ে সরব গোটা বাংলা। পথে মেনেছে একাধিক রাজনৈতিক দলও। এবার প্রতিবাদের সেই রথেই সওয়ার মতুয়া মহা সংঘ। হিন্দুদের ওপর অত্যাচার ও সনাতনী সাধুদের ওপর আক্রমণের প্রতিবাদে এদিন মতুয়া মহা সংঘের উদ্যোগে বারাসাতের জেলা শাসকের দপ্তরে মিছিল করে এসে স্মারকলিপি জমা দেন।। বৃহস্পতিবারের এই মিছিলে ভারতীয় জাতীয় পতাকা হাতে যোগ দিতে দেখা গেল একেরপর পর এক পথ চলতি সাধারণ মানুষকে।

আরও পড়ুন: UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগে আবারও হার ম্যান সিটির, গ্রুপ পর্ব থেকে বিদায়ের আশঙ্কা, জয় পেল আর্সেনাল

মিছিলের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়ে মতুয়া মহা সংঘের সাংগঠনিক সম্পাদক নিত্যানন্দ হালদার জানান, “দেশ ভাগের বলি হওয়া হিন্দু যে মানুষগুলি বাংলাদেশে আছে, যে সরকারই আসুক না কেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়।” বর্তমানে ওই দেশের সাংবিধানিক প্রধান মহম্মদ ইউনূসকে তীব্র কটাক্ষ করে তিনি যোগ করেন, “বর্তমানে হাসিনা সরকারের পতনের পর, ‘জল্লাদ’ উইনূস সরকার হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে। তার প্রতিবাদেই আজ আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আজকে ডিএমে কে দেওয়া স্বারকলিপিতে আমরা ভারত সরকারকে জানাতে চাই বাংলাদেশে ইউনূস সরকারের সঙ্গে কথা বলে হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে যেন বন্ধ করা হয়।”

আরও পড়ুন: আরজি কর মামলা আর লড়বেন না নির্যাতিতার আইনজীবী বৃন্দা গ্রোভার, কেন?

আরও পড়ুন: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, গঠন করলেন ট্রাস্টি বোর্ডও

এদিন বারাসাতে মতুয়াদের মিছিলের অন্যতম উদ্যোক্তা নবীন বিস্বাসও পড়শী দেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কার্যত ক্ষোভ উগরে দিলেন। তাঁর বক্তব্য, “আমাদের একটাই দাবি, বাংলাদেশে যে সংখ্যালঘুরা রয়েছে তাঁদের উপর অত্যাচার বন্ধ হোক। ওই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের কাছে দাবি জানাচ্ছি, ওখানকার হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। আজ আমরা জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রকে এই দাবিপত্র পেশ করব। বাংলাদেশের সংখ্যালঘুদেরা যাতে শান্তিতে বসবাস করতে পারে এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।” উল্লেখ্য বাংলাদেশ নিয়ে কেন্দ্র সরকারকে আরও তৎপর হতে গতকাল আর্জি জানিয়েছিলেন আরএসএস-এর মুখপাত্র সুনীল আম্বেকর। তাঁর বক্তব্য ছিল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে অন্য পকক্ষেপ নিতে হবে।

About Post Author