সময় কলকাতা ডেস্ক, ১২ ডিসেম্বর: আরজি কর নিয়ে জুনিয়র চিকিৎসকদের রাজ্য জুড়ে আন্দোলন শিথিল হয়েছে কিছুদিন হল। এরইমধ্যে হোটেলে ডেকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। নির্যাতিতা জানিয়েছে, প্রথমে হোটেলে ডেকে বেহুঁশ করে ধর্ষণ করেন তাঁর ডাক্তার প্রেমিক। পরে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দিয়ে খুনের চেষ্টাও করেন বলে অভিযোগ। ঘটনা পুলিশকে জানাতেই অভিযুক্ত প্রেমিক বেপাত্তা।
আরও পড়ুন: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, গঠন করলেন ট্রাস্টি বোর্ডও
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রেমিক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক। বাড়ি কলকাতার বেলঘরিয়ায়। কর্মসূত্রে থাকেন বহরমপুরে। জানা গিয়েছ, ৮ অক্টোবর বহরমপুরে একটি নামী হোটেলে ডেকে পানীয়ের সঙ্গে তাঁকে মাদক মিশিয়ে খাইয়ে দেন চিকিৎসক। পরে চেতনা হারালে তরুণীকে ধর্ষণ করেন অভিযুক্ত। তার পর আবার চলতি মাসের ২ তারিখ হোটেলে ডেকে মুখ বন্ধ রাখার হুমকি দেয় বলে অভিযোগ নির্যাতিতার। তরুণী তাতে রাজি না হওয়ায় খুনের চেষ্টা করা হয় বলেও জানানো হয়েছে পুলিশের কাছে। সোমবার রাতে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। তারপর থেকেই এলাকায় কোনও হদিশ পাওয়া যাচ্ছে না চিকিৎসকের। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: SYED MUSHTAQ ALI TROPHY: সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টারে হার্দিকের বরোদার কাছে হার বাংলার
এই বিষয়ে মুর্শিদাবাদের জেলা পুলিশের এক আধিকারিকের বক্তব্য, “আমরা যে অভিযোগ পেয়েছি তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারিণী তাঁর অভিযোগে যে হোটেলের কথা উল্লেখ করেছেন সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে। ওই চিকিৎসকের বিরুদ্ধে আমরা খোঁজখবর শুরু করেছি। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মেডিক্যাল কলেজে উনি ডিউটিতে আসছেন না বলেই জানা গিয়েছে। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে এলাকাতেও পাত্তা নেই তাঁর। অভিযুক্তের তল্লাশি চলছে।”


More Stories
সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল খুলল, সিআইডি পরিদর্শন ও পরিবারের দাবি
বারুইপুর : জমা-খরচ, দৈব বিচার এবং এনকাউন্টার নিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া কী?
গণপিটুনিতে নিহত যুবক বেকসুর , অশান্তির পেছনে মৌলবাদী ও দেশবিরোধী শক্তি, বললেন মুখ্যমন্ত্রী