Home » ১৮ বছরেই বিশ্ব চ্যাম্পিয়ন! মোদী থেকে রাহুল- অভিনন্দনের বন্যায় গুকেশ, শুভেচ্ছা বার্তা দিলেন গুরু বিশ্বনাথনও

১৮ বছরেই বিশ্ব চ্যাম্পিয়ন! মোদী থেকে রাহুল- অভিনন্দনের বন্যায় গুকেশ, শুভেচ্ছা বার্তা দিলেন গুরু বিশ্বনাথনও

সময় কলকাতা ডেস্ক, ১৩ ডিসেম্বর: মাত্র ১৮ বছর বয়সেই ১৮ তম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হলেন তামিলনাড়ুর ডোম্মারাজু গুকেশ। বিশ্বনাথন আনন্দের পর তিনিই ভারতের হয়ে প্রথম এই খেতাব জিতলেন। দাবার দুনিয়ায় নয়া বাদশা হয়ে ফুটে উঠেছেন। সাদা-কালোর বোর্ডে তিনি এক রক্তজবা। ২০২৪ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন চিনের দাপুটে দাবাড়ু ডিং লরেন। তাঁকে অচিরেই হারিয়ে দিলেন ভারতের গুকেশ। জয়ের পরে সাংবাদিকদের সম্মুখীন হয়ে পতিপক্ষকে সন্মান দিতেও ভোলেননি দাবাড়ু। বিশ্ব দরবারে ভারতের তিরঙ্গা ফের একবার উঁচুতে উড়িয়ে দিলেন ১৮ বছরের তরুণ। যার জেরে গুকেশের প্রশংসার পঞ্চমুখ সুশীল সমাজ। সোশ্যাল মিডিয়াতেও এখন আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। সমাজ মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁকে অভনিন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেশের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দও।

আরও পড়ুন: সাতসকালে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার মহিলার কাটা মুণ্ডু, চাঞ্চল্য গল্ফ গ্রিনে

গুকেশের অসামান্য সাফল্যে গর্বিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এই জয় ঐতিহাসিক। এক নয়া নজির কায়েম করবে! এই স্মরণীয় সাফল্যের জন্য ডি গুকেশকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। এটা আসলে ওর অসম্ভব প্রতিভা, কঠোর পরিশ্রম এবং আত্মোৎসর্গের কারণেই সম্ভব হয়েছে।’ মোদীর সংযোজন, প্রধানমন্ত্রী মোদী আরও লিখেছেন, ‘গুকেশের এই সাফল্য শুধুমাত্র ভারতীয় দাবা ইতিহাসেই সীমাবদ্ধ থাকবে না। দেশের যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করবে, যারা জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখতে চায়।’

আরও পড়ুন: Zimbabwe vs Afghanistan: নবীনের ভুলে পাঁচ বছর পর রাজাদের কাছে টি-টোয়েন্টি ম্যাচে হার আফগানদের

বিশ্ব চ্য়াম্পিয়নশিপের খেতাব জয় করার পর গুকেশকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধীও। তিনি লিখেছেন, “গুকেশ গোটা দেশকে গৌরবান্বিত করলেন। ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন অনবদ্য কীর্তি। তাঁর আবেগ, কঠোর পরিশ্রম, দৃঢ়চেতা মনোভাবে স্পষ্ট, যে কোনও কিছুই সম্ভব। অভিনন্দন চ্যাম্প!”

আরও পড়ুন: UEFA Europa League: জোড়া গোল হইল্যান্ডের, ইউরোপা লিগে জয়ের হ্যাটট্রিক ইউনাইটেডের

দ্বিতীয় ভারতীয় হিসাবে গুকেশের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয়ে উচ্ছসিত কিং বদন্তী বিশ্বনাথন আনন্দ। শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, “গুকেশের সাফল্য ভারতের কাছে গর্বের মুহূর্ত। একই সঙ্গে গর্বের মুহূর্ত দাবা ও আমার কাছেও। এই ছেলে রাজা হয়ে উঠতে পারে। গুকেশের পতিপক্ষ চিনা দাবাড়ুকেও সন্মান দিয়ে বিশ্বনাথন যোগ কড়েছেন, “ডিং অসাধারণ ম্যাচ খেলেছেন। তিনিও একজন চ্যাম্পিয়ন প্লেয়ার।”

About Post Author