সময় কলকাতা ডেস্ক, ১৪ ডিসেম্বর: আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা আজও হয়নি। সুপ্রিম কোর্টে থমকে আছে শুনানি। এরইমধ্যে রাজ্যে ফের নাবালিকা ধর্ষণে অভিযুক্ত আরেক সিভিক ভলেনটিয়ার। এবার ঘটনাস্থল বীরভূমের মোহাম্মদ বাজার। তাঁর বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি উঠেছে নাবালিকাকে হুমকি দেওয়ার অভিযোগ। কাউকে জানালে খুন করে দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল অভিযুক্ত।
আরও পড়ুন: দুর্গামন্দিরের ভিতরে গণধর্ষণ আসামের কিশোরীকে! ভাইরাল ভিডিওর সূত্র ধরে ধৃত ৮
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম চিরঞ্জীব সিংহ। তিনি বীরভূমের মহম্মদবাজার থানার সিভিক ভলান্টিয়ার। নির্যাতিতা ও অভিযুক্ত প্রতিবেশী। দুই পরিবারের মধ্যে সম্পর্ক ভালোই ছিল। সে কারণে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে যাতায়াতও ছিল নাবালিকার। অভিযোগ, সেই সুযোগে গত নভেম্বর নাবালিকার যৌন হেনস্তা করে ওই যুবক। কাউকে বাড়িতে না জানাতে বলে সে। আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা। কাউকে কিছু বলেনি সে। শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় নাবালিকার মায়ের। জিজ্ঞাসাবাদ শুরু করে নাবালিকা। এরপরই মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে সে। মাকে গোটা ঘটনাটি জানায় সে।
নির্যাতিতার মা প্রথমে অভিযোগ দায়ের করেন সিউড়ি মহিলা থানায়। অভিযোগের সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ চিরঞ্জীব সিংহকে আটক করে। ঘটনা সংক্রান্ত তথ্যের খোঁজে তদন্ত করছে মহম্মদবাজার থানার পুলিশ। নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে।


More Stories
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের