পুরন্দর চক্রবর্তী ও অর্পণ ঘোষ ,সময় কলকাতা , ১৫ ডিসেম্বর : দু বছরও লাগবে না। দীর্ঘদিনের মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসাতের বাসিন্দাদের। সরাসরি মেট্রোতে যাতায়াত করা যাবে বারাসাত থেকেই। ভায়া এয়ারপোর্ট এই যোগাযোগ সম্পন্ন হবে। বারাসাতের সঙ্গে জুড়ে যাবে নোয়াপাড়া।ফলে যাতায়াত পরিষেবার ক্ষেত্রে সহজে ও স্বাচ্ছন্দ্যে কম সময়ের মধ্যে দক্ষিণ কলকাতা ও দক্ষিণ কলকাতা শহরতলী পর্যন্ত যোগাযোগ সুসম্পন্ন হবে। ২০২৬ সালের মধ্যেই মেট্রোতে যাতায়াত বারাসাত থেকে শীতের রবিবারে বারাসাতবাসীকে উষ্ণতার আমেজ এনে দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
প্রসঙ্গত,উল্লেখযোগ্য বারাসাত মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশন পর্যন্ত মোট দশটি স্টেশন থাকবে। বারাসাত ও নোয়াপাড়া ছাড়াও রয়েছে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড,জয় হিন্দ, বিরাটি, মাইকেল নগর, নিউ ব্যারাকপুর,মধ্যমগ্রাম ও হৃদয়পুর।

তবে রথীন ঘোষ মেট্রোরেলের বিষয়ে আশ্বস্ত করার পাশাপাশি বারাসাত মেট্রো রেল প্রকল্প ২০২৬ সালের মধ্যে শেষ হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি শব্দ ব্যবহার করলেন যেমন “এক্সপেক্টেড “বা আশা করা যায় এবং হয়তো। তবুও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবিষয়ে বিশেষ উদ্যোগি থাকায় এবং স্বয়ং সাংসদ এ বিষয়ে প্রচন্ড তৎপর থাকায় আশার বাণী যেন আশ্বাস বাণী হয়ে উঠেছে বারাসাত বাসীর কাছে। তাছাড়া ১৬.৮ কিলোমিটার প্রকল্পের মধ্যে নোয়াপাড়ার দিক থেকে অনেকটাই কাজ শেষ। বাকি কাজও চলছে জোর কদমে। তবে, মন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পের বিষয়ে এও জানিয়েছেন যে বারাসাতে মেট্রো রেল হওয়া নিয়ে কোনও জটিলতা নেই। পুনর্বাসনের প্রশ্ন নেই এবং রয়েছে সহায়তার বার্তা। সবমিলিয়ে সরাসরি বারাসাত থেকে মেট্রোতে যোগাযোগ এখন আর সুদূরপরাহত স্বপ্ন বলে মনে হচ্ছে না।।
চিত্র সৌজন্য : মেট্রো রেল চিত্র সংগ্রাহক : দীপ সেন
মেট্রোতে যাতায়াত বারাসাত থেকে #মেট্রোতে যাতায়াত বারাসাত থেকে


More Stories
অশোকনগরে আক্রান্ত আইএসএফ নেতা তাপস ব্যানার্জী
প্রয়াত রাজনীতিবিদ অসিত মজুমদার : তাঁর রাজনৈতিক জীবনের দু-চার কথা
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ