Home » এই নিয়ম মেনে রোজ আধ ঘন্টা শরীরচর্চা করলেই ব্রেন হয়ে উঠবে কম্পিউটার 

এই নিয়ম মেনে রোজ আধ ঘন্টা শরীরচর্চা করলেই ব্রেন হয়ে উঠবে কম্পিউটার 

সময় কলকাতা ডেস্ক, ১৩ ডিসেম্বর: মাথা ঘামাতে অসহ্য লাগছে? ব্রেন কাজ করছে না? আজকের ইঁদুর দৌড়ের জীবন। টানা কাজের প্রেসারে এমন হওয়াটা স্বাভাবিক। অত্যধিক কাজের চাপে অনেক সময়ই মস্তিষ্কের পরিস্থিতি তলানিতে চলে যায়। ভারসাম্যও নষ্ট নয়। মেজাজ খিটখিটে হয়ে থাকে। গবেষণা বলছে, মাত্র আধঘণ্টার এক্সারসাইজেই ২৪ ঘণ্টার জন্য ব্রেন রিচার্জ হয়ে যাবে। অনেক তরতাজা থাকা যাবে। গবেষণা মানলে, দিনে ৩০ মিনিট বোধ হয় নিজের জন্য খরচ করাই যায়। কী বলছে গবেষণা?

আরও পড়ুন: Allu Arjun: মহিলা-মৃত্যুর ঘটনায় জেল হেফাজত আল্লু অর্জুনের, আদালত চত্বরে বাঁধ ভাঙা ভিড় অনুগামীদের, কী বলছেন মহিলার স্বামী?

নিয়মিত ব্যায়াম করলে সার্বিক ভাবে অনেকটাই রিলিফ পাওয়া যায়। সেটা হার্টের স্বাস্থই হোক কিংবা টাইপ টু ডায়াবেটিস। আর শরীরের ওজন ঠিক রাখার জন্য এক্সারসাইজের তুলনাই হয় না। ব্যায়ামের সঙ্গে সুষম খাবার, ডায়েট ঠিক থাকলে সোনায় সোহাগা। সদ্য হওয়া একটি সমীক্ষা বলছে, নিয়মিত মাত্র আধঘণ্টার শারীরীক কসরত করলে যেমন হাঁটা, সাইক্লিং, ডান্সে মানসিক ভাবেও তরতাজা করে। বিশেষ করে মধ্যবয়সীদের ব্রেনের জন্য মহৌষধী। ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত নতুন সমীক্ষা বলছে, ৫০-৮৩ বয়সিদের মধ্যে যারা নিয়মিত শারীরীক কসরত করেন, তাঁদের স্মৃতিশক্তি বাকিদের তুলনায় অনেক বেশি থাকে। শুধুমাত্র তাই নয়, ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের গবেষকদের মতে, অনেকের মধ্যে ধারাবাহিক এই সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত এক্সারসাইজ করেন, ছ-ঘণ্টার বেশি ঘুমোন, খুব কম সময়ই বসে থাকেন তারা মস্কিষ্ক অনেক ভালো কাজ করে।

কোন ধরনের শরীরচর্চা করলে তা ব্রেনের জন্যে ভাল? 

যাঁরা ৫০ বছর পেরিয়েছেন তাঁদের জন্য সেরা অ্যাক্টিভিটি হতে পারে-হাঁটা, জগিং, সাঁতার, ডান্সের মতো অ্যারোবিক এক্সারসাইজ। ২০ মিনিট কিংবা তার বেশি সপ্তাহে অন্তত ৩-৪ দিন। এ ছাড়াও, ব্রিস্ক ওয়াকিং, স্ট্রেন্থ ট্রেনিং, স্ট্রেচিং, যোগাসন, তাই চি, টেনিস, স্কোয়াশ, ব্যাডমিন্টনের মতো খেলা।

About Post Author