সময় কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বর : এবার চাপে ইংল্যান্ড। ইংল্যান্ড পরপর দুটি টেস্ট জিতে নেওয়ায় ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড সিরিজের ফয়সলা আগেই হয়ে গেলেও হ্যামিলটনে তৃতীয় টেস্টে নিজেদের সম্মান রক্ষার লড়াইয়ে অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে কিউই-বাহিনী।
তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৩৪০ রানে এগিয়ে নিউজিল্যান্ড, হাতে ৭ উইকেট। যথারীতি দুর্দান্ত ছন্দে কেন উইলিয়ামসন। তবে এখনও পর্যন্ত ম্যাচে ব্যাটে-বলে অসামান্য প্রভাব ফেলেছেন মিচেল স্যান্টনার। ব্যাট হাতে ৭৬ রান করার পরে বল হাতে ইংল্যান্ডকে ভাঙলেন তিনি। মূলত তাঁর দাপটে চাপে ইংল্যান্ড।স্পিনার স্যান্টনার, দুই পেসার ম্যাট হেনরি ও ওরর্ক মিলে ১৪৩ রানে অলআউট করে দেন ইংল্যান্ডকে। ইংরেজ ব্যাটসম্যানদের জো রুট কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তোলেন তবুও তা পর্যাপ্ত ছিল না।উল্লেখ্য,নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৪৭ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দলের সংগ্রহ ৩ উইকেটে ১৩৬ রান ।।
আরও পড়ুন মায়ের সামনেই জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল ছয় বাচ্চাকে! মৃত এক, বাকিদের অবস্থা আশংকাজনক


More Stories
একদিনের সিরিজে জয়ী অস্ট্রেলিয়া
এশিয়ান গেমসে জাপানের বিরুদ্ধে জয় ভারতের মেয়েদের
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অভিষেকের তবুও অক্ষত সাহিলের রেকর্ড