Home » শীতে এতগুলি উপকার রয়েছে বেগুনের! কী কী জানুন…

শীতে এতগুলি উপকার রয়েছে বেগুনের! কী কী জানুন…

সময় কলকাতা ডেস্ক, ১৭ ডিসেম্বর: শীতকালে ফুলকপি, বিট গাজরের মত যে সবজিটা বাঙালির বাজারের ব্যাগে জায়গা দখল করে তা হল বেগুন। টমেটো, ধনে পাতা, পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে মাখা বেগুন পোড়া হোক বা বেগুনের ভর্তা। পাতে পড়লেই জমে যায় খাওয়া দাওয়া। আবার মাছের ঝোল থেকে চচ্চরি সেখানেও বেগুন। কিন্তু শীত পড়তেই এত বেগুন খাওয়া কি ভাল? শুধুই উপকার নাকি বেশি বেগুন খাওয়ায় রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়াও জানুন…

বেগুন খেলে কী কী উপকার হয়?

ভিটামিন এ সমৃদ্ধ বেগুন চোখের জন্য খুবই উপকারী। চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে লড়াই করে এমনকি দৃষ্টিশক্তি উন্নতি ঘটায়। বেগুনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং কে। যা শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না। রক্ত চলাচল সচল রাখে। বেগুনে আছে ডায়েটারি ফাইবার। যা খাবার হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। কোলেস্টেরল থাকলে বেগুন উপকারী। বেগুন ক্ষতিকারক কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে।

 

বেগুন বেশি খেলে কী কী খারাপ প্রভাব পড়তে পারে?

অ্যালার্জির যাঁরা সমস্যায় ভোগেন তাঁদের জন্য বেগুন হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। শরীরের অ্যালির্জির সংক্রমণ বাড়িয়ে তোলে বেগুন। বেগুনে আছে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম শরীরের জন্য ভাল হলেও অতিরিক্ত ভাল নয়। অত্যধিক হারে বেগুন খেলে বমি বমি ভাব বা বমির সমস্যা হতে পারে। বেগুনে আছে প্রচুর পরিমাণে অক্সালেট। শরীরে অতিমাত্রায় অক্সালেট প্রবেশ করলে পিত্তাশয়ে পাথর হওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন: টিএমসিপি বনাম এসএফআইয়ের লড়াইয়ে মুখ ফাটল পুলিশের, চাঞ্চল্য বারাসাত কলেজে

About Post Author