Home » বিন্দুমাত্র অনুশোচনা নেই : রবিচন্দ্রন অশ্বিন

বিন্দুমাত্র অনুশোচনা নেই : রবিচন্দ্রন অশ্বিন

সময় কলকাতা ডেস্ক, ১৯ ডিসেম্বর :  ফুলের পাপড়ি,  হাসির কলতান এবং বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে রবিচন্দ্রন অশ্বিন ঘরে এলেন। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের মাঝামাঝি আচমকা আন্তর্জাতিক অবসর নেওয়ার পর বৃহস্পতিবারই দেশে ফিরেছেন তিনি আর জানিয়েছেন অবসরের বিষয়ে তিনি “সহজাত” সিদ্ধান্ত নিয়েছেন এবং “না থাকা অনুশোচনা” (জিরো রিগ্রেট ) নিয়ে চলে যাচ্ছেন । তাঁর অধিনায়ক না হওয়ার প্রশ্নে তিনি জানিয়েছেন যে, তাঁর এনিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই।

বৃহস্পতিবার সকালে তাঁর ফ্লাইট চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং অশ্বিন ফ্লাইট থেকে নামেন যেখানে তিনি বেরোতেই তামিলনাড়ু রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তাকে বরণ করেন। ৩৮ বছর বয়সী ৭৬৫ আন্তর্জাতিক উইকেটের মালিক সেই মুহূর্তে অপেক্ষারত  গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নি। দীর্ঘ ক্রিকেট জীবনের শেষে  তাঁর পৃথিবী যে তাঁর পরিবার এবং প্রথম ভাবনাও যে পরিবার তা বুঝিয়ে দিয়ে তিনি তাঁর গাড়িতে উঠে পড়েন । সেখানে যে তার স্ত্রী পৃথ্বী ও দুই কন্যা তাঁর জন্য অপেক্ষা করছিলেন।

তিনি যখন বাড়িতে পৌঁছান তখন তাঁর বাবা-মা এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা তাঁকে ঘিরে ধরেন আর তখন অশ্বিন অপেক্ষায় থাকা সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন , তার সিদ্ধান্ত সম্পর্কে খোলসা করেছিলেন । সেখানে তিনি সিদ্ধান্তকে সহজাত বলে জানান আর অধিনায়ক না হওয়ার বিষয়ে তাঁর মনোভাব জানান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশ্বিন বলেন, অধিনায়ক না হওয়ায়  তাঁর কোনও অনুশোচনা নেই এবং এই দুঃখহীনভাবে চলে যাওয়াকে “জিরো রিগ্রেট ” অনুশোচনাহীনতা নিয়ে চলে যাওয়া বলে অভিহিত করেছেন।।

বিন্দুমাত্র অনুশোচনা নেই : অশ্বিন

আরও পড়ুন Real Madrid: চতুর্থ বারের জন্য আন্তর্মহাদেশীয় কাপ চ্যম্পিয়ন রিয়াল মাদ্রিদ

About Post Author