Home » হেড-স্মিথের জোড়া শতরান, ফের চাপে ভারত

হেড-স্মিথের জোড়া শতরান, ফের চাপে ভারত

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৫ ডিসেম্বর: ভারতের বিরুদ্ধে বরাবরই ভাল খেলেন ট্র্যাভিস হেড। সাম্প্রতিক সময়ে ভারতের ত্রাস হয়ে উঠেছেন তিনি। ভারতীয় সমর্থকেরা আজকাল অস্ট্রেলিয়ায় বিরুদ্ধের ম্যাচ থাকলেই চাতকের মত অপেক্ষা করেন ট্র্যাভিস হেড কখন আউট হবে। তবে বেশকিছু মাস ধরে ছন্দে দেখা যায়নি অজি কিংবদন্তি স্টিভ স্মিথকে। এদিন মেন ইন ব্লুকে গুঁড়িয়ে শতরান পেলেন তিনিও। হেডের ১৫২ রান চর্চায় থাকলেও, ক্রিকেট বোদ্ধাদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন স্মিথের ১০১ রান। দুই শতকবীরের সৌজন্যে প্রথম ইনিংসে সাত উইকেট হারিয়ে ইতিমধ্যেই ৪০৫ রানের পাহাড় খাড়া করে দিয়েছে ক্যাঙ্গারুরা। সোমবার ফের ব্যাট হাতে নেমে কিছু রান জুড়ে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন অ্যালেক্স ক্যারি ও মিছেল স্টার্ক। ইতিহাস সাক্ষী আছে, অস্ট্রেলিয়ান টেইল এন্ডাররা শেষের দিকে দলের জন্য প্রয়জনীয় রান জুড়তে কার্পণ্য করেন না। কার্যত এই ৪০৫ রান আগামীকাল কততে গিয়ে দাঁড়াবে, তা বলা মুশকিল।

আরও পড়ুনঃ শীর্ষ স্থান পেয়েও খুশি নন কোচ মলিনা! ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু

গাব্বায় তৃতীয় টেস্ট শুরুর দিনেই বড়ুনদেব নির্দয় হন, বৃষ্টির জেরে ভেস্তে যায় প্রথম দিনের খেলা। মাত্র ১৩ ওভারের থমকে যায় ম্যাচ। টসে জিতে রোহিত শর্মা যে রণক্ষেত্র সাজিয়ে ব্যাট করতে দিয়েছিল অজিদের , ভারতীয় অধিনায়কের সেই ঘুটি বাঞ্চাল হয়ে যায়। এরপর রবিবার খেলার শুরুতেই চকম দেখায় বুমরাহ। দ্বিতীয় দিনের শুরুতেই ওপেনার জুটি ম্যাক সুইনি ও উসমান খোয়াজাকে একেরপর এক আউট করে ভারতীয় শিবিরে অক্সিজেন যোগান তিনি। এরপর ব্যাট হাতে লাবুসেনকেও বেশিক্ষণ বাইশ গজে দাঁড়াতে দেননি ভারতের তরুণ তুর্কি নীতিশ রেড্ডি।

আরও পড়ুনঃ বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে দ্বিতীয় স্বামীর যৌনাঙ্গ কাটল স্ত্রী! চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলে

এই পরিস্থিতি থেকে রোহিতরা নিজেদের মজবুত একটা স্থানে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিল। যা কার্যত ভেস্তে দিতে তখন মাঠে নেমে পড়েছে হেড-স্মিথের জুটি। বুমরাহ সহ ভারতের সব বোলার যাঁদের জুটি ভাঙতে কার্যত ব্যর্থ হয়ে পড়ে। মেন ইন ব্লুকে গুঁড়িয়ে শতক হাঁকান দুই ব্যাটার। একটা সময় পড়ে বুমরাহ দুজনকেই তুলে নেন। তবে ততক্ষণে যথেষ্ট বিলম্ব হয়ে গিয়েছে। অজিদের রান তখন সাড়ে তিনশো ছুঁই ছুঁই। এরপর কামিংসের ২০, ক্যারির অপরাজেয় ৪৫ রানের সৌজন্যে দ্বিতীয় দিনের শেষে এগিয়ে অস্ট্রেলিয়া। ৪৯৫ রান করে ইতিমধ্যেই ভারতকে চাপে ফেলে দিয়েছেন তাঁরা। এখান থেকে ভারত কত তাড়াতাড়ি কাল অস্ট্রেলিয়ায় ব্যাটিং শেষ করে রান তাড়া করতে নামবে সেদিকে চোখ থাকবে।

About Post Author