Home » উত্তরপ্রদেশে : প্রতিবেশী তরুণীকে ধর্ষণে অভিযুক্ত নাবালক

উত্তরপ্রদেশে : প্রতিবেশী তরুণীকে ধর্ষণে অভিযুক্ত নাবালক

সময় কলকাতা ডেস্ক , ২০ ডিসেম্বর :  ধর্ষণে অভিযুক্ত নাবালক। ধর্ষণে আবার খবরের শিরোনামে উত্তর প্রদেশ। এবার এক নাবালক  তার ২০ বছর বয়সী প্রতিবেশীকে  ধর্ষণের দায়ে অভিযুক্ত। খুটার থানা এলাকায় ১৭ বছর বয়সী নাবালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা। অভিযুক্ত পলাতক। তার বিরুদ্ধে ন্যায় সংহিতা অনুযায়ী সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন ইতালিতে প্রস্তাবিত যৌন-অপরাধ রোধে কেমিক্যাল ক্যাস্ট্রেশনকে স্বাগত জানালেন প্রীতি জিন্টা, কী এই আইন? আরও কঠোর আইনও জানুন

শুক্রবার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত  নাবালক রাতে নির্যাতিতা তরুনীর বাড়ি ঢুকে পড়ে এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যায়  এবং সেখানে তাকে বলাৎকার করে। প্রাণভয়ে ভীতা নির্যাতিতা কোনক্রমে পালিয়ে যেতে সক্ষম হয় ও নিজের বাড়ির আত্মীয় পরিজনকে বিষয়টি জানায়। অতঃপর থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। তরুণীর  মেডিকেল টেস্ট করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

ধর্ষণে অভিযুক্ত নাবালক #ধর্ষণে অভিযুক্ত নাবালক

আরও পড়ুন ইরানে নারীমুক্তি : আয়াতুল্লা খামেইনি বলছেন এক, হচ্ছে আরেক

About Post Author