সময় কলকাতা ডেস্ক, ২০ ডিসেম্বর: সম্প্রতি ভারতের সংবিধানের রচয়িতা ডাঃ ভিমরাও রামজি আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা বিতর্কিত মন্তব্যে বিরোধীতা করেছিল বিরোধী শিবির। এবার ভারতীয় সংবিধানের প্রণেতা নিয়ে শাহ মন্তব্যের প্রতিবাদে পথে নামার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘‘আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায়, কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।’’
আরও পড়ুন: দমকল আসতে দেরি করেছে! অগ্নিকাণ্ডে ফুঁসছে তপসিয়ার বস্তিবাসী
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর…। এত বার যদি ভগবানের নাম নিতেন তবে সাত জন্ম স্বর্গবাস হত।’’ তিনি আরও বলেন, ‘‘১০০ বার অম্বেডকরের নাম নেওয়া হয়। কিন্তু আমি বলতে চাই, তাঁর প্রতি আপনাদের অনুভূতি কী? জওহরলাল নেহরুর সঙ্গে অম্বেডকরের অনেক মতপার্থক্য ছিল। সেই কারণে নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।’’ শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মমতার দাবি, সংবিধান প্রণেতা বাবাসাহেবকে অপমান করেছে বিজেপি। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার! সংবিধানবিরোধী বিজেপি বারংবার মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনে চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিতবিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে।’’ মমতার দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন। তাঁর কথায়, ‘‘কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটা আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর আঘাত। দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা।’
আরও পড়ুন: Mohun Bagan: ঘরের মাঠে জিততে মরিয়া গোয়া, আত্মবিশ্বাসী মোহনবাগানও
তৃণমূলনেত্রীর ঘোষণা এবং আগামী সোমবার তাঁদের কর্মসূচি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কটাক্ষ, ‘‘যাঁরা অম্বেডকরকে কখনও সম্মান দেননি, আম্বেডকরের জীবন ও আদর্শ সম্পর্কে যাঁদের ধারণা নেই, তাঁদের মুখে এ সব কথা শোভা পায় না। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গোটা বক্তব্য শুনলে বোঝা যায়, তিনি সংবিধান প্রণেতা অম্বেডকর সম্পর্কে একটিও অসম্মানজনক শব্দ উচ্চারণ করেননি বা ভাবনা প্রকাশ করেননি।’’


More Stories
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি