Home » দমকল আসতে দেরি করেছে! অগ্নিকাণ্ডে ফুঁসছে তপসিয়ার বস্তিবাসী

দমকল আসতে দেরি করেছে! অগ্নিকাণ্ডে ফুঁসছে তপসিয়ার বস্তিবাসী

সময় কলকাতা ডেস্ক, ২০ ডিসেম্বর: শুক্রর সকালে ফের অগ্নিকাণ্ডে জ্বলে উঠেছে তপসিয়ার এক বস্তি। বস্তিতে গা ঘেঁষাঘিসি করে বাস করেন বহু মানুষ। ঝুপড়ি গুলিও একে ওপরের লাগোয়া। কার্যত সামান্য আগুন থেকে খনিকেই তা বিশাল অঙ্গিকাণ্ডের রূপ নেয়। পুড়ে যায় শতাধিক বাড়ি। এখন বিপর্যস্থ বস্তিবাসীর ক্ষোভ ফেটে পড়েছে সরকারের উপর। তাঁদের বক্তব্য আগুন নেভাতে দমকল আসতে অনেক সময় নিয়েছে। সঠিক সময়ে এলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো যেত।

আরও পড়ুনঃ RSA vs PAK: এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয় পাকিস্তানের, ঘরের মাঠে ভরাডুবি প্রোটিয়াদের

তপসিয়ার বিএন রোডে এই বস্তি বহু পাকা বাড়িহীন অসহায় মানুষের ঠিকানা। প্রায় ১২০ টি পরিবারের বাস ছিল সেখানে। ছিল বহু দোকানও। শুক্রবার বেলা ১২ টা নাগাদ আচমকা আগুন লেগে যায়। একাধিক দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে ছড়াতে থাকে লেলিহান শিখা। দমকল ও পুলিশ পৌঁছনোর আগেই একে একে আগুন গ্রাস করে বহু ঝুপড়ি, দোকান। এদিকে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়। তাতেই ক্ষোভে ফুঁসে ওঠেন ক্ষতিগ্রস্তরা। পুলিশকে উদ্দেশ্য করে ইট, পাটকেল ছুঁড়তে শুরু করে উত্তেজিত জনতা। নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

আরও পড়ুনঃ Rahul Gandhi: রাহুলের ধাক্কায় মাথা ফাটল সাংসদের! বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশে এফআইআর বিজেপির

ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, ইতিমধ্যেই ৬ ইঞ্জিন পৌঁছেছে। তবে তাঁদেরও যাওয়ার একটা সময় লাগে। সুজিত বসুর কথায়, “ক্ষোভ হওয়া স্বাভাবিক। তবে এই পরিস্থিতিতে আগে আয়ত্তে আনতে হবে আগুন। তারপর কীভাবে ক্ষতিগ্রস্তদের জন্য কী ব্যবস্থা নেওয়া যায় তা রাজ্য সরকার দেখবে।”

About Post Author