Home » ভোটের আগে ফের বিপাকে কেজরি! ইডিকে আইনি প্রক্রিয়া বহাল রাখার অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল

ভোটের আগে ফের বিপাকে কেজরি! ইডিকে আইনি প্রক্রিয়া বহাল রাখার অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল

সময় কলকাতা ডেস্ক, ২১ ডিসেম্বর: ভোটের আগেই ফের অরবিন্দ কেজরিওয়ালের কপালে চিন্তার ভাঁজ। অস্বস্তিতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইডিকে আপ সুপ্রিমোর বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। তাৎপর্যপূর্ণ ভাবে দিল্লিতে ভোটের প্রাক্কালে এই অনুমতি দিলেন রাজধানীর উপরাজ্যপাল। যদিও আপের অভিযোগ, অনুমোদনের বিষয়টি ভুয়ো। কেজরির দাবি, উপরাজ্যপালের অনুমোদনের শংসাপত্র প্রকাশ্যে আনুক ইডির আধিকারিকরা।

আরও পড়ুন: তৃণমূলের দুই নেতাকে দল থেকে বহিস্কার করলেন স্বয়ং শিক্ষামন্ত্রী! অভিযোগ দল বিরোধী কাজের

আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের তদন্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। এরপর শীর্ষ আদালতের নির্দেশে মতো তদন্ত প্রক্রিয়া চালাতে দিল্লির উপরাজ্যপালের কাছে আবেদন জানান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা। ইডি সূত্রে খবর, শনিবার সেই অনুমোদন মিলেছে। ৬ নভেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচার প্রক্রিয়া শুরু করা যায় না। প্রথম থেকেই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন হত সিবিআই এবং পুলিশের। যদিও এর থেকে বাদ ছিল ইডি। পরবর্তীকালে এই তালিকায় আনা হয়। সেই কারণেই গত ৫ ডিসেম্বরে উপরাজ্যপালের কাছে আবেদন করে ইডি।

আরও পড়ুন: Robin Uthappa: বড় অঙ্কের আর্থিক তছরুপের অভিযোগ, জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

উপরাজ্যপালের অনুমতির পর দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব বলেন, “আমরা আগেই বলেছিলাম যে আবগারি দুর্নীতিতে যুক্ত কেজরি কমিশন নিয়েছেন। তদন্ত যত এগোবে তত ফাঁদে পড়বেন আপ প্রধান। দিল্লিকে ধ্বংস করেছেন উনি। কোটি কোটি লুট করেছেন। আমরা স্বাগত জানাই তদন্তকে।” এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী আতিশীর বক্তব্য়, ইডি যদি উপরাজ্যপালের অনুমতি পেয়ে থাকে, তবে প্রকাশ্যে আনুক। মানুষকে বিভ্রান্ত করতেই এই ধরনের খবর ছড়ানো হচ্ছে। এই ধরনের ষড়যন্ত্র বন্ধ করুক বিজেপি। সত্যিটা সামনে আসুক।”

About Post Author