সময় কলকাতা ডেস্ক, ২২ ডিসেম্বর : হেরেই চলেছে মহামেডান। রবিবার কেরালা ব্লাস্টার্স মহামেডানকে হারাল ৩-০ গোলে। প্রথমার্ধে কেরালা-কে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধে তিনটি গোল হজম করতে হয় মহামেডানকে।
৬২ মিনিট পর্যন্ত গোলের একাধিক সুযোগ তৈরি করেও মহামেডানের গোলমুখ খুলছিল না। অতঃপর মহামেডানের লাস্ট ম্যান অফ দ্যা ডিফেন্স ভয়াবহ ভুল করায় কেরালা গোল পায়। প্রথম গোলটি ছিল আত্মঘাতী এবং অবিশ্বাস্য । নিরীহ একটি লোপ্পা বলকে অহেতুক ফিস্ট করতে গিয়ে আশ্চর্যজনকভাবে নিজেদের গোলে ঢুকিয়ে দেন ভাস্কর রায় । মহামেডান গোলরক্ষক ভাস্কর ধারাবাহিকভাবেই ডোবাচ্ছেন। রবিবার ৬২ মিনিটে তাঁর আত্মঘাতী গোলটি হতেই গোলমুখ খুলে যায়। নোয়া সাদাউই খেলার ৮০ মিনিটে হেডে গোল করে যান। খেলার শেষ মুহূর্তে কোয়েফ ব্যবধান বাড়ান। এই খেলায় জিতে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গলকে টপকে আবার দশম স্থানে চলে এল কেরালা ব্লাস্টার্স। অন্যদিকে ৯ জনের ইস্টবেঙ্গল দলের বিরুদ্ধে ড্র করার পরে মহামেডান আর পয়েন্ট পায় নি। শুরু ভালো করেও আইএসএল পয়েন্ট টেবিলে ১২ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে মহামেডান ক্রমেই তলিয়ে যাচ্ছে ।


More Stories
পন্থের নয়া কীর্তি
বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট
স্টেইনকে টপকালেন স্টার্ক, ৪০০ উইকেট ক্লাবের মাইলফলকের ইতিহাসে নতুন সংযোজন