স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ ডিসেম্বরঃ প্রিমিয়ার লিগে তিন বড় দলকে তিন রকম অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হল। রবিবার তিনটি আলাদা ম্যাচে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল। একদিকে ঘরের মাঠে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে রেড ডেভিলদের। অন্য ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে চেলসিকে। তবে সহজ জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল।

ওল্ড ট্র্যাফোর্ডে খাতায় কলমে দুর্বল বর্নমাউথের মুখোমুখি হয়েছিল রুবেন আমোরিমের ছেলেরা। প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল ইউনাইটেড। কিন্তু দুর্বল দলের কাছে ০-৩ গোলে হেরে গেল তারা। প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে পড়েছিলেন ব্রুনো ফার্নান্ডেজরা। বর্নমাউথের হয়ে গোলের খাতা খোলেন ডিন হুইসেন। ৬১ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন জাস্টিন ক্লুইভার্ট। পেনাল্টি থেকে গোল করেন তিনি। দু’মিনিটের মধ্যে দলের হয়ে তৃতীয় গোল করেন আন্তোনিও সেমেনিয়ো। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি একুশ বারের লিগ জয়ীরা। ম্যাচ শেষে হারের জন্য পরিস্থিতিকে দায়ী করেন ইউনাইটেড কোচ আমোরিম। জানিয়ে দেন সমর্থকদের বিপুল চাপের জন্য মাঠে মনোযোগ দিতে পারছেন না ফুটবলাররা। তবে আগামী দিনে দলের ভাল ফলের ব্যাপারে আশাবাদী পর্তুগিজ কোচ।
আরও পড়ুনঃ LA LIGA: সেভিয়ার বিরুদ্ধে চার গোল রিয়ালের, বার্সাকে পিছনে ফেলে উঠে এল দু’নম্বরে
আরও পড়ুনঃ Vijay Hazare Trophy: অভিষেকের অনবদ্য শতরান, বিজয় হাজারে ট্রফিতে দিল্লিকে হারাল বাংলা
অন্য ম্যাচে চেলসি গোলশূন্য ড্র করেছে এভার্টনের বিরুদ্ধে। গুডিসন পার্কে নব্বই মিনিটে একাধিক সুযোগ তৈরি করেও গোলের খাতা খুলতে পারেনি কোনও পক্ষ। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এঞ্জো মারেসকার দল। এই ম্যাচে তাদের দু’পয়েন্ট হাতছাড়া হওয়ায় সুবিধে হল লিভারপুলের। রবিবার অ্যাওয়া ম্যাচে যারা বড় জয় পেয়েছে। টটেনহ্যাম হটস্পারকে ৬-৩ গোলে হারিয়ে দিয়েছে আর্নে স্লটের ছেলেরা। লিভারপুলের এই জয়ের নেপথ্য নায়ক মহম্মদ সালাহ। দলের হয়ে জোড়া গোল করেছেন মিশরের তারকা। দুটি গোলের ক্ষেত্রে সহায়তাও করেন তিনি। সালাহ ছাড়াও জোড়া গোল করেছেন লুই দিয়াজ। অন্য দুটি গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও ডমিনিক সোবোসজলাই। বিপক্ষ দলের হয়ে তিনটি গোল করেন জেমস ম্যাডিসন, ডেজান কুলুসেভস্কি ও ডমিনিক সোলাঙ্কে।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে