Home » শ্যাম বেনেগাল প্রয়াত

শ্যাম বেনেগাল প্রয়াত

সময় কলকাতা ডেস্ক, ২৩ ডিসেম্বর :  পরিচালক হিসেবে  সত্যজিৎ রায়, মৃণাল সেনদের সঙ্গে প্রায় একসঙ্গে  উচ্চারিত হত তাঁর নাম।অন্য ধারার বা ভারতীয় চলচ্চিত্রে তথাকথিত প্যারালাল সিনেমার প্রবর্তক তিনি। ভারতীয় চলচ্চিত্র জগতে সুদূরপ্রসারী প্রভাব তাঁর। চলে গেলেন জগৎ জোড়া খ্যাতির অধিকারী পরিচালক শ্যাম বেনেগাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার মুম্বাইয়ে তিনি প্রয়াত হয়েছেন।

একের পর এক সাড়া জাগানো চলচ্চিত্র উপহার দিয়েছেন শ্যাম বেনেগাল। নিশান্ত,অঙ্কুর, সর্দারি বেগম বা নিশান্ত অথবা সুরজ কা সাতোয়া ঘোড়া- প্রতিটি চলচ্চিত্র সার্বিক ভাবে ও স্বতন্ত্র বিচারে অনন্য।ছোট পর্দায় ও পরিচালনা করেছেন। ডিসকভারি অফ ইন্ডিয়া-র ছায়ায় ‘ভারত এক খোঁজ ‘ তাঁর পরিচালনা। পুরস্কার পেয়েছেন প্রচুর। জাতীয় পুরস্কারের মধ্যে পদ্মশ্রী বা পদ্মভূষণের পাশাপাশি দাদাসাহেব ফালকে পুরস্কার ছিল তাঁর ঝুলিতে।  বলাবাহুল্য,ভারত বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল আন্তর্জাতিক চলচ্চিত্র ক্ষেত্রে ভারতের মুখ উজ্জ্বল করেছেন  এবং গৌরব আরও তুলে ধরে ধরেছেন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক কৃতি সন্তানকে।।

আরও পড়ুন প্রয়াত একটি জীবন, প্রয়াত রাজা মিত্র

About Post Author